ওয়ান টাইম গিভেন, কেন নষ্ট হবে, কষ্ট হবে
তোমারও তাই রিপিট হবে ফিকির হবে
ঠান্ডা স্রোত বুকের ভেতর গুমরে যাবে
বেহুশ হবে, মাতাল হবে, সকাল হবে নির্ঘুমে
অট্টহাসির বন্যা ছুটে ভাঙন পাড়ে সেই দাড়াবে
চোখের শিশির ঘাসের ডগায় ঠিক লুটোবে
খুশী হবার নাটক করে হিহিহাহা লোক হাসাবে
তালি দেবে, নগ্ন হবে, মুখোশ ছেড়ে কাক বেড়ুবে
সুঁই ফুটোবে, রাত্রি হলে ঠিক বুকেতে মুখ লুকোবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

