somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়াজ দাও! হারিয়ে যাই!

২০ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারনেটে ওপেন ফোরামে, ব্লগে ফোন নম্বর দেয়ার কুফল বেশ ভালভাবেই টের পাওয়া গেছে হাতে নাতে। প্রায়শই থ্রেট, আজেবাজে কথা শুনতে হয়। যার ফলে মনে হয় মোবাইলে মেসেজ পাঠাতে পারবে, কিন্তু নম্বর জানতে পারবে না, এমন কোন সিস্টেম তৈরী হলে ইন্টারএ্যাকশন হয়তো কম ঝামেলাপূর্ণ হতো। ভয়ও থাকতো না। এখন মোবাইল নম্বর দিতে আসলেই ভয় পাচ্ছি । কিন্তু যোগাযোগেও তো পিছিয়ে থাকতে পারি না!

অবশেষে ক'দিন আগে দেখলাম আওয়াজ নামে এমন একটা মোবাইল বেইজড্ চ্যাটিং চালু হয়েছে বাংলাদেশে। রেজিস্ট্রেশনের জন্য ইংরেজীতে আরইজি লিখে একটা স্পেস দিয়ে নিজের নাম লিখতে হবে, তারপরে ছেলে হলে এম, মেয়ে হলে এফ লিখে পাঠিয়ে দিতে হবে 5455 নম্বরে। এরপরে চ্যাটলিস্ট লিখে একটা স্পেস দিয়ে এম অথবা এফ লিখলে অনলাইনে কারা আছে তাদের একটা লিষ্ট চলে আসে মোবাইলে। এখন পছন্দের নিকটার সাথে চ্যাট করতে চাইলে চ্যাট লিখে একটা স্পেস দিয়ে তার নিকটা লিখে আবার একটা স্পেস দিয়ে মেসেজ লিখে 5455 এ পাঠিয়ে দিলেই হলো। শুরু হয়ে যাবে চ্যাটিং। মেসেঞ্জারে চ্যাটিং আমি ততটা পছন্দ না করলেও মোবাইলে চ্যাটিং কনসেপ্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে। মনে হয় হাতের মুঠোতে বন্ধুত্ব যা যথেস্ট আন্তরিক ও স্বচ্ছ। মেসেঞ্জারের মত ফেক মনে হয় না।

পত্রমিতালীর ধারণাটা কর্মাশিয়ালি কবে থেকে শুরু হয়, জানা নেই, তবে নতুন নতুন বন্ধুত্ব তৈরী করার ফেনোমেনাটা প্রাগৈতিহাসিক। নেটে ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জারে লটকে থাকা এখন শুধু বন্ধুত্বের প্রয়োজন কেবল মেটায় না, তথ্য, প্রয়োজনীয় রেফারেন্স থেকে শুরু করে কোটি কোটি টাকার ব্যবসাও হচ্ছে চ্যাটিংএ। অবশ্য এ জন্য কম্পিউটারের সামনে বসে থাকতে হয়, মবিলিটির সাথে মেসেঞ্জার সংযুক্ত হতে পারে নি। সে জন্যই মোবাইল বেইজড এমন একটা চ্যাটিং উদ্ভাবনের প্রয়োজনীতা দেখা দেয় বোধহয়। বাংলাদেশে এটা প্রচলনের জন্য এর উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই।

বিপরীত লিংগের সাথে বন্ধুত্বের আগ্রহ মানবকূলের মজ্জাগত, যেটা এখন খুব সহজে নিজের মোবাইল থেকে করা সম্ভব। কারো সিক্রেসি রিভিল হচ্ছে না বলে জমে ওঠে জমজমাট কথপোকথন! বিরক্তিকর অপেক্ষা, নিরানন্দ সময কেঁটে যেতে পারে নতুন বন্ধুত্বের মায়াজালে। অল্পক'দিনেই মোবাইল নির্ভর এই চ্যাটিং কে ভালবেসে ফেলেছি। কেউ যদি আমাকে মোবাইলে কোন মেসেজ পাঠাতে চান তবে এ চ্যাটিং এ অংশগ্রহণের অনুরোধ জানাই। উন্মুক্ত ব্লগে ভুলেও কোন মোবাইল নম্বর দেবেন না দয়া করে।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ৩:৫৪
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×