কষ্টের কসমিক রঙের কয়েকটা ছবিতে
পুরোপুরি মৃত শরীরের সাথে আলিংগন
অশ্রুর ঝটিকা সফর, রসদ সিএনজি
পাইপ বেয়ে আসে খনি থেকে সরাসরি।
আজকাল পরিতৃপ্ত শব্দ বেহুশ মাতাল
শত্রুর খাতার নাম দিয়েছে সহমর্মীরা
যথাসর্বস্ব বাজি রাখা রেসের ঘোড়া
জানতে চায় ফরেন কারেন্সি লাগবে কিনা!
যদি আরেকবার পোতাশ্রয়ে ভেড়ে কেউ
স্রেফ খরচা-পাতি চাইবো সময় দেবার
পয়সায় বেচবো প্রেম, শরীর, অশ্রুকনা
অনুভূতির ব্যবসাই শেষপর্যন্ত আসল খেলা!
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


