নিরন্তর অভ্যাসের সাথে সম্ভাষন
ফোন করে, ঘারে হাত রেখে ঘোরে সারাবেলা
ফোনে ফোনে কানে, কী'চেপে যোগাযোগ বার্তা
অবিচ্ছেদ্য সংযোগ, মুহূর্তিক আড়াল নেই একদম
দুরূত্ব নেই, সার্বক্ষনিক ছবি ঝোলা ফ্রেম
ওয়ালেটে, ডেক্সে ও ডেক্সটপে, মুঠোফোনে
অন্তর্জালে, বিরামচিন্থ হীন সম্পর্কের আহবান।
অস্থিতে বহুদিনের সরলাগমন
বাঁক না নেয়া শারীরিক কসরতহীন পেশী চুপসানো মজ্জা
ঘরময় ইদুরের সাথে বসবাসে অভ্যস্ত রাত্রি
এখনই তো সম্পর্ক পেতে চায় নইলে বেঁচে থাকার অর্থ পালটে
না বেঁচে থাকার কারণে হবে পুরোদস্তুর সন্যাসী
যতই ঝুলুক না কেন নোটিস বোর্ডে বিধিনিষেধের উচ্চারণ।
আদপে মানুষ নিজেই একটা টোটাল প্যাকেজ
একজনই একটা রাষ্ট্র, গনতন্ত্র, বিশ্বাস, ধর্ম, পরিবার
একজনই একটা প্রসবঘর, স্রষ্টা, শাস্তি, বিকার
একজনই একটা পৃথিবী নির্মাণের সাম্পর্কিক অদ্ভুত যৌগ
একক বেড়ে ওঠা নিজের সব অনুপাত অংকে
আলাদা ভূমি, ইনফিনিট ডিজিট, অনন্য এনটিটি।
নিজের ভূমিতে সদর্পে দাঁড়িয়ে সম্পর্কের নিয়ত বর্ধন
নিস্তরঙ্গ থেকে উত্তরণ, আরেক ধাপে অধোগমন
গেঁেথ যাওয়া শিরায় শিরায় প্রহসনের সহমর্মিতা
নিজের কর্পোরেট নীতি যখন মতার অভিষ্ট লক্ষ্য
এদিকে সুচতুর মানুষ এক একটা স্বাধীন রাষ্ট্র
সম্পর্কযুক্ত চিপ নিয়ে ফেরি করে বিপননের বিজ্ঞাপন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

