somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কতটুকু স্পর্শ করি, কতটুকু স্পর্শিত!

১০ ই মার্চ, ২০০৭ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউ কারো সংবেদন কতটুকু বুঝতে পারে? জিজ্ঞাসাটা আমার নিজের কাছেই। আমি যখন আমার সংবেদন কাউকে স্পর্শ করতে দেখি তখন যতটুকু ভাল লাগে, কারো সংবেদন ততটুকু কি আমার স্পর্শ হয়! বিষয়টা আমার কাছে একপেশে মনে হয়। আমি কার সংবেদন স্পর্শ করতে পারি! ভেবে দেখলাম, যার স্পর্শ করতে চাই, তারটাই পারি। শুধু কিছুটা সময় নিজেকে তার জায়গায় বসিয়ে দেখতে হয়। এছাড়া আর কার কার ব্যাপারে এমনিতেই সংবেদন স্পর্শ করে! সেক্ষেত্রে বাবা-মা, ভাই-বোন, স্ত্রী, নিকটাত্মীয়, একদম ঘনিষ্ট কিছু বন্ধুর নাম চলে আসে। এদের অনেককেই আমি পছন্দ করি না, আমাকেও তেমনি কিন্তু তাদের সংবেদন আঘাতপ্রাপ্ত ও উল্লসিত হলে আমিও তার স্পর্শ পাই। এটা নিজস্ব বলে বোধ হয়। এদের সাথে সম্পর্ক দীর্ঘদিনের, দীর্ঘ পথচলার, সুখ, দুঃখ, হাসি, আনন্দ সংমিশ্রনে বলে এটা হয় মনে হয়। এর বাইরের বিশাল পরিচিত মানুষজন, জনগণ ও পেশাসূত্রের সহযোগী কত মুখ, তাদের সাথে সংবেদনের প্রকাশ আন্তরিক হতো না আমার। কেমন যেন আরোপিত, অভিনীত ছিল।

কয়েকটা ঘটনা আমার এই সংবেদনকে বহুমাত্রিক রূপ পরিগ্রহের বিষয় করেছে। আমি দেখলাম অন্যের মুখে আমার সেই অভিনীত মুখের প্রতিচ্ছবি। তারাও তাই করছে যা আমি তাদেরকে উপহার দিয়েছি। ভেতরে আমার তোলপাড় হলো। এ অন্যায়! আমি সহ্য করতে পারি না মুখোশ পরা মানুষের সংবেদন স্পর্শের হাতরানি। কেঁচো হয়ে গর্তে সেধিয়ে গেলাম। ভুলতে বললাম নিজেকে। তোমার দেখা মানুষ সব তোমার মতই। দরকার নিজেকে সংশোধন। কিভাবে! নিজেকে বসিয়ে দেয় তার আত্মার ভেতরে। আমি তাই করলাম। আমি স্পর্শ করলাম এবার তার সংবেদনকে। খাটি। তাতে নিজেকে নিগৃহিত দেখলাম, অশান্ত দেখলাম, বিক্ষিপ্ত দেখলাম, দুঃখিত দেখলাম।

আমার ভেতরে জন্ম নিল অনেক মানুষ। প্রতিটি মানুষ আমাকে স্পর্শ করে। প্রতিটি মানুষকে ধারণ করে ইশ্বর হয়েছেন। মানুষ ইশ্বর হয়ে গেলে তার মানবীয় অনুভূতি নষ্ট হয়ে যায়। মানুষের সুখ মানুষ হিসাবে যাপনের, ইশ্বর হিসাবে নয়। আমি নিজের সংবেদনে কোন চাপ দেখলাম না, কারণ ইশ্বর অনেক বেশী ধারণক্ষম। আমি নিজেকে হারালাম, কারণ ইশ্বর সবকিছু বিলীণ করে দেয়।

একদিন আমি নিজেকে আবিস্কার করলাম মানুষ হিসাবে নয়, একজন মানুষের ছায়া হিসাবে। যেখানে বাস করতো আগে কৌশিক নামে কেউ। নিজের একান্ত অনুভূতিগুলো জানার জন্য মরিয়া হয়ে উঠলাম। আমার কি কি বিষয় ছিল যা আমাকে দুঃখিত করতো, মনে করার চেষ্টা করলাম, কিন্তু অনেক বেশী ধারণক্ষমদের নিজের পুরোটা দেখা কষ্টসাধ্য, কোনটা অন্যের আর কোনটা নিজের তাই আলাদা করা কঠিন হয়ে পড়লো। তবে আমি নিশ্চিত কোননাকোনভাবে আমার ভেতরের মানুষবিয়োগ সম্ভব হবে, আমি স্পর্শিত হবো আমার স্বত্তায়, আমার সংবেদন চারপাঁচটে সুখ, দুঃখ, হতাশা আর চরমতম পুলকে সিটি বাজাবে, অট্টহাসিতে জানাবে কৌশিক ফিরে এসেছে।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৭ রাত ২:৪৩
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×