আমি হাসছি। কেন জিজ্ঞেস করুন! আরে করুনই না!
নইলে বলাতো যাবে না কেন দুঃখে ছিলাম,
কেন কষ্টে মরে তক্কে ছিলাম বিষের বাটির নাগালে ছিলাম!
আরে জিজ্ঞেস করুনই না, কেন আমার এখন মুখ ভরা হাসি
হেসে কুটিকুটি, নিলামে চড়ানো দাতগুলো বাসি
কেন আমার বুকে রোগ নেই, পোড়া নেই,
কেন একটু আগের বিষাদ পুরোটাই গেল মামার বাড়ি!
আরে জিজ্ঞেস করুনই না, কেন আমার ফুরফুরে উড়াউড়ি
বাঁধভাঙা ঠোকাঠুকি, এরওর সাথে গল্পগুজব, কান ধরাধরি
বয়স কমে একেবারে ঘাসফড়িং কানামাছি
জিজ্ঞেস করুন! করুন না আমার হঠাৎ কেন এমন হাহাহিহি!
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০০৭ রাত ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




