somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ্যান এটেম্পট টু সিডাকশন

২২ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মদের বোতল হাতে নিয়ে আমার প্রথম যে চিন্তাটা হলো সেটা হচ্ছে কেন মেয়েরা ছেলেদের চেয়ে ফোনে বেশি কথা বলে। কারণটা অবশ্যই আমার ফোন ব্যস্ত থাকা আর ঐপাশ থেকে এক নারীর সংসারের ধারাবিবরণী বলে যাওয়া। যার ফলে সাকুরার সামনে দাড়িয়ে কোন সিএনজি-ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলতেও পারছি না। জঘন্য চৌধুরী শরাফাতুল্লাহ টাইপের কর্দমাক্ত আকাশ মানের বর্ণনা দিচ্ছে পিচ্ছিল চরিত্রের উর্বশী।

কি আশ্চর্য্য! আমি মদের বোতল নিয়ে দাড়িয়ে আছি, তোমার কথার জন্য সিএনজি ঠিক করতে পারছি না, পুলিশে ধরে নেবে বেশীক্ষণ দাড়ালে!

আবার মদ! তোমার মাথা আমি চিবিয়ে খাবো! বউ নেই ঘরে আর বেলল্লাপনা শুরু করেছো? নারীসংগও বাদ দাও নি মনে হয়!

ছি ছি ছি নায়লা, তোমার স্বামী মৌলানাটাইপের পুত পবিত্র, এক সন্তানের জননী আবার স্কুল টিচার হতে যাচ্ছো, যাচ্ছেতাই ভাবাটা বাদ দিতে পারলে না!

হয়েছে! সব পুরুষ নারীকে একাকী পেলে সংগমের কথাই ভাবে!

তোমাকে আমি খুন করুম! মৌলানার উচিত শুধু বোরখা না, তোমাকে শেকল দিয়ে বেঁধে রাখা!

কেন? তোমার সাথে শুইনি বলে শুদ্ধতা দেখিও না! এটা তোমার শুদ্ধতা নয়, আমি তোমাকে শুদ্ধ রেখেছি!

আমি কবে তোমার সাথে শুইতে চাইলাম!

ও আচ্ছা! এখন পুরো উল্টোডাঙা? ফোনে যে এত সেক্সুয়াল হেলথ বিষয়ক আলাপ করো সেটা কি প্রভোকশন নয়!

ইমপসিবল! ইউ আর এ সিক! তুমি তো অনাগ্রহ দেখাও নি কখনও! আমার জানার দরকার বলে করেছি, উই ওয়ার দ্যাট কাইন্ড অফ ফ্রেন্ড!

হয়েছে, তোমার সবকিছুই ছিল সিডাকশনের এটেমপট! মনে করেছো আমি বুঝি নাই! তুমি কেন ফিজিসিয়ানের সাথে আলাপ করো নাই? মেয়েদের সাথে যৌনতা বিষয়ক আলাপ করতে একধরণের আনন্দ পাও তুমি!

আমি মদ নিয়ে ফ্রিজ হয়ে থাকি। সাকুরাতে ঢুকে পুরোটুকু গলায় ঢেলে দিতে ইচ্ছে করে। হয়তো এটা আমার অবেচতন সিডাকশন এটেমপট, আমি এড়াতে পারি না দায়ভার! চুপ করে থাকি।

কি হলো? ভুম মেরে গেলে কেন? আঁতে লেগেছে?
আমার মাথা দিয়ে মদ বেরুচ্ছে। বোতল ভেঙে মাথায় ঢালতে হবে।

আরে কি হলো কাউডাং? মজা করছিলাম, আমিও তোমাকে সুযোগ দিয়েছি সেটাও সত্যি! শোনো, বাদ দাও, ইউ শুড নট বি প্রভোকেটিভ, যদি সত্যিই লয়েল থাকতে চাও স্ত্রীর কাছে। বিষয়টা হচ্ছে থাকতে চাও কিংবা চাও না কিনা! আমি বুঝেশুনে একজন প্রায় যৌনাক্ষম লোকের সাথে থাকছি, তার কাছে বিশ্বস্ত থাকছি। অন্তরে ক্ষুদ্রতম শুদ্ধতা নেই। ইনফ্যাক্ট ভাবছিলাম সউলে শুদ্ধ কিভাবে থাকা যায়? কেন দরকার? ইটস কাইন্ড অফ গেটিং প্লেজার অফ ইন্টারকোর্স থ্রু সেক্সুয়াল ব্রেনস্ট্রোমিং। কেন এর মধ্যে শুদ্ধতার অভাব থাকবে, লয়েলিটি নষ্ট হবে?

মাথায় বুদ্ধিশুদ্ধি আরো কমতে থাকে। ফোনের চার্জ নিভুনিভু। নায়লা বলতে থাকে, আমাকে বোরখা পড়ে যেতে হবে কেন? মৌলানা সাব ভাবে এতে প্রভোকশন কম হবে, যাতে পুরুষ আমার প্রতি আগ্রহ কম দেখাবে। সে ভাবে পর্দার এই নিয়ম কত উপকারি অথচ ডেজায়ার ফর সেক্স অনেকভাবেই পূরণ করা যায়, তোমার সাথে আমার সংলাপ তেমনই একটা পূরণ।

তাহলে তুমিও প্রভোক করছো? এ্যান এটেমপট অফ সিডাকশন?

হয়তো। কিন্তু তুমি কি করছো, তা কি জানতে? বি স্ট্রেইট, ইউ আর ডুইং দ্যা সেইম কাইন্ড অফ থিং আবার আমাকে ছি ছি করছো!

আমি কথা বাড়াই না। বা বাড়াতে পারি না। ফোন এমনিতেই কেটে যায়। হৃদয় খুঁড়ে রক্ত দেখা যায়। একজন নারী কিসে হ্যারাস হয়, তা বোঝার সাধ্য আমার সত্যিই নাই।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৪৪
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

×