এখানে টানানো জলপাই ছাদ
নিচে আমাদের কোলাহল, খাই আর হাই
বলে সন্বোধন করি, দেখলেন ভাই
কত শান্ত বাঙালী জাত!
ঠিক কেঁচো হয়ে সেধিয়েছে অন্ডকোষে
কত জ্ঞানী কথা বলা রাজপথ
এখন কেবল ধাই করে টেনে নেয়
দাড়িয়ে করি হিসি নিরাপদ!
মুখ খোলা সড়কের পাশে পার্ক করা বেড়ি
পুলিশের লাঠি চাকুরী হারিয়ে শুকালো বুঝি
ভাই আরেকটু নেবেন জলপাই
এবারের আচারে অমৃতের স্বাদ পাই!
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৭ বিকাল ৪:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




