সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠতে শুরু করলো - ১
২৫ শে আগস্ট, ২০০৯ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেই সন্ধ্যার কথা আমি কখনই ভুলতে পারবো না। হয়তো আমার মত আরো অনেকে জীবিত আছে যারা দেখেছিলো সেই ঐতিহাসিক সৌরজাগতিক মহাবিপ্লবের ক্ষণটি। প্রতিদিনের মতই সূর্য ডুবে গেলো। শেষ বিকেলের আবির ছুঁয়ে আছে পশ্চিমাকাশে। লম্বা বারান্দাতে সাজপ্রহরের ধর্মীয় আজান ছুড়েছে মসজিদের মিনার। ইফতারির বর্ণালী সমারোহে আমাদের ডাইনিং টেবিল উছলে পড়ছিলো। সামান্য পানীয় দিয়ে রোজার ইতি ঘটিয়ে আমি সিগারেটটা ধরিয়েছি মাত্র। পশ্চিমকাশ মনে হলো তখনও আবিরমাখা। ম্রিয়মান হবার বদলে কেমন উজ্জ্বলতা স্থির হয়ে আছে। হয়তো কিছু পরেই আঁধার নামবে।
পুরো সিগারেট শেষ করে আমি সেই উজ্বলতার সিংহাসন দেখছিলাম। দুটো বড় বিল্ডিং এর মাঝ থেকে যতটুকু দীগন্ত ছোঁয়া প্রান্তর দেখা যায় সেখানে আলোকছটা মনে হলো বেড়েছে একটু। হতে পারে হয়তো, এমন তখনও ধরে নিয়েছি।
এই সময়টার দারুন একটা স্থবিরতা আছে। ঘরে ঘরে উপবাস ক্লান্ত মানুষের দিনের প্রথম আহার পাকস্থলীতে দৌঁড়ে নামছিলো। আমিও বাকী উপাদেয় খাদ্যদ্রব্যগুলোর স্বাদ পরখ করতে চলে গেলাম। পশ্চিমাকাশের অতিরিক্ত রাঙামুখর সন্ধ্যার হয়তো অন্য কোন রহস্য থাকতে পারে। প্রতিদিনের দুরন্ত দিনগুলোর মাঝে এটা তেমন আশ্চর্য্য কিছু নয় তখনও।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।
কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,...
...বাকিটুকু পড়ুন
Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০

জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫

সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে...
...বাকিটুকু পড়ুন