মুসলিম ঘরে জন্ম বলেই হয়তো কাজী নজরুল ইসলামের সাথে পরিচয় আগে ঘটেছে। যখন নজরুলের খুকু ও কাঠবিড়ালী পড়েছি তখনও জানি না বিশ্বকবির পরিচয়। সম্ভবত রবীন্দ্রনাথের সাথে প্রথম পরিচয় বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থণা দিয়ে। ধর্মীয় ভাবগাম্ভীর্য্যপূর্ণ একটা পরিবেশ তৈরী হয়ে যেত। কাকতালীয়ভাবে ঐ ক্লাসের শিক্ষক ছিলেন মৌলভী ধরণের এবং কবিতাটির কারণে মনে হতো ধর্মক্লাসে রয়েছি।
সেদিক থেকে নজরুল ছিলেন একদম বয়সানুপাতিক কাব্যের প্রথম পাঠ। তবে নজরুলকে সেই শৈশবে যতটা বোধগম্য মনে হতো রবীন্দ্রনাথকে ততটা মনে হয়নি। কিন্তু কালক্রমে নজরুলের কাব্য, গান অনেক বেশী জটিল হয়ে উঠলো। উপরের ক্লাসগুলোতে। রবীন্দ্রনাথ সেদিক থেকে সহজবোধ্য, রবীন্দ্রসংগীত অনেক বেশী সহজ কথায় গীত বলে মনে হতে থাকলো।
নজরুল ও রবীন্দ্রনাথ নিয়ে এই তুলনামূলক বিচার আমার সবসময় চলতে থাকে। একসময় তো ভাবতাম নজরুল অনেক বড় কবি রবীন্দ্রনাথের থেকে। মুসলমান বলে নোবেল থেকে বঞ্চিত হয়েছে।
রবীন্দ্রনাথ আর নজরুলের তুলনামূলক বিচারের সেইদিনগুলি পেড়িয়ে এসেছি। কিন্তু এখনও নজরুল চর্চার প্রচন্ড অভাব বোধ করি সর্বত্র। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেছেন নজরুল - একজন সর্বাধুনিক বাঙালী রূপে।
অথচ নজরুলের জীবনে প্রাপ্তি বলতে দীর্ঘ রোগভোগ আর জাতিগত নিগৃহ। নজরুলকে জাতির কবি হিসাবে তকমা লাগানো হয়েছে বটে, কিন্তু সাম্প্রাদয়িকতার বিরুদ্ধে প্রদীপ্ত আইকন হিসাবে দেখা হয়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




