দূষিত পানি দিয়ে সরকারের হাতধোয়া দিবস উদযাপন!
১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সরকার এখন জনগণকে হাতধোয়া শিখাচ্ছে। এতকাল আমরা হাত ধুইনি। হাতধোয়ার মাধ্যমে আমরা বেঁচে যেতে পারি যাবতীয় রোগশোক ও দারিদ্র থেকে।
হাতধোয়া দিবস উদযাপনের জন্য সরকারী পত্র
অথচ ওয়াসার পানির লাইনের সাথে সুয়েরেজের লাইন সংযুক্ত হয়ে আছে সমস্ত ঢাকায়। পানিতে জীবানূ, মল ঘুরে বেড়ায় স্পষ্টতই। পানি বিশেষজ্ঞরা অসংখ্যবার বলেছেন যে ঢাকা শহরে পানি সরবরাহের লাইনগুলো আরো আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুনঃস্থাপন জরুরী। যার জন্য দরকার কয়েক হাজার কোটি টাকা। অথচ সেই প্রকল্প ইহজনমে হবে কিনা কে জানে!
হাত ধোয়া উৎসাহিত করা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ - কিন্তু এর জন্য দিবস পালন করা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। এদেশে মানুষ হাত দিয়ে খেয়ে থাকে - স্বাভাবিক কারণেই তাদের হাত ধুঁয়েই খেতে হয়। উন্নত বিশ্বে (যেখান থেকে এই হাতধোয়া দিবস উদযাপনের আইডিয়ার আমদানী এদেশে) হাত না-ধোয়ার সম্ভাবনা থাকতে পারে খাদ্যাভ্যাসের ভিন্নতার জন্য।
তদুপরি - বিশুদ্ধ পানি কোথায় হাত ধোয়ার? এখানে হাত না ধোয়া ও ওয়াসার ময়লা পানিতে হাত ধোয়া কি একই কথা নয়?
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও...
...বাকিটুকু পড়ুন
আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে...
...বাকিটুকু পড়ুনসাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত...
...বাকিটুকু পড়ুন