somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই নেত্রীর উদ্দেশ্যে স্বামী-স্ত্রীদের খোলা চিঠি

১৩ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এই লেখাটি ১ম প্রকাশ হয়েছে এখানে-----


আমরা বিজয়ের ৪৩টি বসন্ত পার করে নতুন আরেকটি বসন্তে পর্দাপন করলাম। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য একটি বসন্তও আমাদের জন্য সুখকর হয়নি। কারন স্বাধীনতার মূলমন্ত্র আমরা আজও লালন করতে পারিনি। পারিনি এই দেশের জন্য প্রাণ দেয়া শহীদ মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণ করতে। পারিনি যে সব মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছে তারা যে স্বপ্ন নিয়ে এই দেশকে স্বাধীন করেছিল সেটা পূরণ করতে। যে সোনার বাংলা গড়ার স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিল সেটাও আমরা এখনো গড়তে পারিনি।

সোনার বাংলায় কেউ স্বাধীনতার নামে বসন্তকে চৈত্র করেছে। কেউ বা স্বেচ্ছাচারিতা করেছে। কিন্তু তাতে কি হয়েছে ? চৈত্রের খরতাপ উপেক্ষা করে, স্বেচ্ছাচারিতা মারিয়ে আমরা ঠিকই কিন্তু এগোচ্ছি।

দেশ মাতৃকার স্বার্থে, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, অর্থনীতির চাকা সচল রাখতে আমরা দৃঢ় অঙ্গিকারাবদ্ধ হয়েছি ও কাজ করে যাচ্ছি।

মায়ের আঁচল ছেড়ে, বাবার স্নেহ ফেলে, বোনের ভালবাসা উপেক্ষা করে আরেকটি নতুন স্বপ্ন বাস্তবায়নের লক্ষে আমরা ছড়িয়ে পড়েছি দেশের প্রতিটি প্রান্তে। রাতদিন পরিশ্রম করছি নতুন বাংলাদেশ গড়ার জন্য। আর এর জন্য সবচেয়ে বেশী ত্যাগ স্বীকার করছে, ধৈর্য্য ধারন করছে আমাদের মত স্বামী-স্ত্রী’রা।

কারন পৃথিবীর সবচেয়ে মধুর বন্ধন স্বামী-স্ত্রীর বন্ধন। সেই বন্ধন অনড়, অবিচল। কিন্তু সম্প্রতি সেই বন্ধন হুমকির মুখে পড়েছে। রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাত, হরতাল-অবরোধ, আমাদের কর্মময়ী স্বামী-স্ত্রীর বন্ধন শীতল করে তুলছে।

স্বাধীনবাংলা২৪ ডটকমকে ঢাকার একটি বেসরকারী র্ফামের কর্মকর্তা বলেন, বেশ কিছু দিন হলো রাজনৈতিক অস্থিতিশীলতার কারনে বাড়ী যাই না। কিন্তু ওতো বুঝে না প্রতিনিয়ত ফোন দিয়ে বাড়ী আসতে বলে। ওকে বলেছি পথে বের হলে পুড়তে হতে পারে। ও বড়ো অভিমানী, অভিমান করে আছে।

কথা হয় কুষ্টিয়া সরকারী কলেজের ৩য় বর্ষের ছাত্রী সাথি আকতারের সাথে, স্বাধীনবাংলা২৪ ডটকমকে লাজুক চোখে বলেন, ও খুব দুষ্টু যতক্ষণ চোখের সামনে থাকি ততক্ষণ ভালবাসে- চোখের আড়ালে চলে গেলে ভালবাসায় ভাটা পড়ে। কথা বলতে বলতে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ফোনে দৈনিক কয়েকবার কথা হয় কিন্তু আসতে পারছে না।


আসবে কি করে? আসার পথে তো পেট্রোল বোমা পড়বে। তার চেয়ে দূরেই থাকুক সেই ভাল। আমি ওকে হারাতে চাই না। সাথির মত আরো অনেক সাথি এই সরকারী কলেজে আছে। যাদের ভালবাসা রাজনৈতিক অবক্ষয়ের গহব্বরে নিমজ্জিত হচ্ছে।

ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শেষ সেমিস্টারের ছাত্রী অনি বলেন, ভালবাসে কাউকে না জানিয়ে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম এই সেমিস্টারটা শেষ হলে বাসায় বলবো। কিন্তু দেশের এই অবস্থাতে বলতে ভয় পাই। আব্বুর বিজনেসটা ভাল যাচ্ছে না। সব সময় মেজাজ গরম থাকে। বলতে ভয় লাগে রেগে গিয়ে যদি মেনে না নেয়। খুব ভয়ে আছি । কি করব বুঝতেছি না ??

আজ কোটি জনতার হৃদয়ের নেত্রীদ্বয়ের কাছে প্রতি বর্গকিলোমিটার জুড়ে বসত করা স্বামী-স্ত্রীদের পক্ষ থেকে বলি, আপনারাও নারী আপনারাও বুঝেন সংসার ধর্ম। পাশাপাশি বৃহত্তর সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতাদের বলি আপনারাও পুরুষ আপনারাও বুঝেন সংসার জীবন।

সুতারাং দেশমাতৃকার স্বার্থে, অর্থনৈতিক মুক্তির স্বার্থে, সমৃদ্ধ স্বদেশ গড়ার প্রত্যাশায় আপনারা অবক্ষয় রাজনীতি থেকে বেড়িয়ে এসে মানুষের কল্যাণে, জাতির কল্যাণে রাজনীতি চর্চা করুন। জয় হোক গণমানুষের, স্বামী- স্ত্রীর ভালবাসার।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×