somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শকুন!!

২০ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ষোল ডিসেম্বরের বিজয়ের পর ধর্ষিতা বাঙালী মহিলাদের চিকিৎসায় বিভিন্ন দেশ থেকে মেডিকেল টিম এসেছিল বাংলাদেশে।তাদের ই মধ্যে অষ্ট্রেলিয় ডাক্তার 'জেফ্রি ডেভিস' গনধর্ষনের ভয়াবহ মাত্রা দেখে প্রায় হতবাক হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টে আটক এক পাক অফিসারকে একরকম ক্ষুব্ধ হয়ে ই প্রশ্ন করেছিলেন যে তারা কিভাবে এমন ঘৃণ্য কাজ করেছিলো।আটক হানাদারের নির্লিপ্ত উত্তর ছিলো;
“আমাদের কাছে টিক্কা খানের নির্দেশনা ছিলো, যে একজন ভালো মুসলমান কখনোই তার বাবার সাথে যুদ্ধ করবে না। তাই আমাদের যত বেশী সম্ভব বাঙালী মেয়েদের গর্ভবতী করে যেতে হবে।আমাদের এসব উশৃঙ্খল মেয়েদের পরিবর্তন করতে হবে, যাতে এদের পরবর্তী প্রজন্মে পরিবর্তন আসে। তারা যেন হয়ে ওঠে ভালো মুসলিম এবং ভালো পাকিস্তানী।”

টিক্কা খান বা নিয়াজীরা কবরের মাটির সাথে মিশে গেছে।পূর্ব পাকিস্তান ও ত্রিশ লাখ তাজা প্রাণের রক্তে গোসল করে বাংলাদেশ হয়ে গেছে।কিন্তু এদেশের মাটিতে ঠিক ই থেকে গেছে হানাদারদের কিছু কুলাঙ্গার বীজ।
যার রেজাল্ট প্রতিদিনের সকাল বেলার দৈনিক পত্রিকার সিংহভাগ পাতায় ধর্ষণ নামক শব্দের আনাগোনা।
কোথাও নিউজ হয় শিক্ষাগুরুর পাশবিকতার খবর,আবার কোথাও নিউজ হয় হানাদারের উত্তরসূরি প্রথায় প্রাপ্ত বীজে টগবগ করতে থাকা কোন উঠতি যুবা-নরপশুর লালসার শিকার কেউ।
এরা খুব ই সাহসী হয়ে থাকে।নিজেদের চেতনা সম্পর্কে এরা খুব ই সচেতন।মানে হানাদারদের ছেড়ে যাওয়া জীনের পরিমাণ ও পাওয়ার খুব ই বেশি এদের মাঝে।
এদের মধ্যে কিছু কপট শ্রেণী আছে।তাদের ভাল শব্দে বলা হয় "সেলেব্রিটি"(অবশ্যই মার্ক করা কিছু লোকদের জন্য)!
অদৃশ্য মুখোশ পড়তে অভ্যস্ত এই বিশেষ শ্রেণী ঝোপ বুঝে কোপ মারতে সিদ্ধ হস্ত!

হাতের পাঁচ আঙুল তো আর সমান হয় না,ঠিক তেমনি সবগুলো হানাদার উত্তরসূরি ই আবার সাহসী হয়ে থাকে না।কেউ কেউ আবার হানাদারী জীন প্রথায় হয়ে থাকে দুর্বল মস্তিস্কের।তার মানে এই নয় যে তাদের চেতনা কাজ করে না।খুব করে,খুব বেশি ই করে।বাট সাহসে কুলোয় না।
তাই তারা চক্ষু ধর্ষণে মত্ত হয়ে ওঠে।যেন চোখ দিয়ে গিলে খাওয়ার জন্য ই জন্ম হয়েছে চারপাশের বিপরীত লিঙ্গ গুলোর।
এদের মধ্যেও আবার একটা কপট শ্রেণী আছে।আর এরা কিছুদিন পর পর ই তাদের খোলস বদলায়।যেমন এখন তাদের আপনারা কিছু 'প্রাংক বিশেষজ্ঞ'(অবশ্যই সবাই নয়) হিসেবে চিনে থাকবেন।
সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে এই দুই বিশেষ শ্রেণী এমন এক জাল ফেলেছে,যে এদের উপর আকর্ষণ টা একটু বেশি ই থাকে।
এরা জাল ফেলে ইনভেস্ট হিসেবে,আর মুনাফা নিয়ে যায় জাল ভরে।
আফসোস এই যে এক লক্ষ সাতচল্লিশ হাজাত পাঁচশ সত্তর বর্গমাইল মাটি আমরা রক্ত দিয়ে কিনে ফেলতে পারলেও এ দেশ থেকে হানাদারদের জীন গুলোর মূল উৎপাটন করতে পারি নি আজও।

লাল সবুজের পতাকায় শকুন আজও খামচে ধরে রেখেছে!!!!
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×