আঁধারে আঁধারে কহে গোলাপগণ
দেখা যদি হয় পড়শী আকাশ, মানবের চন্দ্রভ্র্রমণ।
বাঁধা অভিকর্ষে - জল ,ভুমি আর
দাবদাহে সতেজ, সরল এই দেহ -
দেহবিলাসী মানবরে করে আমন্ত্রল ।
অক্ষাংশে রচিত ধরাধাম-
যথা নিয়মে আসিবে গৃহ
সখা সূর্য , ফুল কুড়ানীর দল ।
জেগে আছো গোলাপ ,
মনে কি পড়ে-
যাইবে শরীর তাহার সনে,
কিবা হবে, কিবা মনে
দেখা হবে কি ,
প্রিয় পুরুষের সাথে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


