somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নবী করীম ( সাঃ ) এর দৈহিক বর্ণনা সহীহ বুখারী অনুসারে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সহীহ বুখারী

পরিচ্ছেদ - ২০৭৩

হাদিস - ৩২৯০
আবু আসিম (র)....উকবা ইবন হারিস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আবু বকর (রা) বাদ আসর এর সালাতান্তে বের হয়ে চলতে লাগলেন। (পথিমধ্যে) হাসান (রা)-কে ছেলেদের সঙ্গে খেলা করতে দেখলেন। তখন তিনি তাঁকে কাঁধে তুলে নিলেন এবং বললেন, আমার পিতা কুরবান হোক! এ-ত নবী করীম (সা) এর সাদৃশ্য আলীর সাদৃশ্য নয়। তখন আলী (রা) হাসিতেছিলেন।

হাদিস - ৩২৯২
আমর ইবন আলী(র)....আবু জুহায়ফা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করীম (সা) কে দেখেছি। হাসান ইবন আলী (রা) ছিলেন তাঁরই সদৃশ্য। (রাবী বলেন) আমি আবু জুহায়ফা (রা)কে বললাম, আপনি নবী (সা) এর বর্ননা দিন। তিনি বললেন, নবী (সা) গৌর বর্ণের ছিলেন। কাল কেশরাজির ভিটর যৎসামান্য সাদা চুলও ছিল। তিনি তেরটি সবল উটনী আমাদিগকে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আমাদের হস্তগত হওয়ার পূর্বেই নবী (সা) এর ওফাত হয়ে যায়।

হাদিস - ৩২৯৩
আবদুল্লাহ ইবন রাজা (র)....আবু জুহায়ফা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি বলেন, আমি রসুলুল্লাহ (সা) কে দেখেছি তাঁর নীচের ঠোঁটের নিম্নভাগের দাঁড়িতে সামান্য সাদা চুল দেখেছি।

হাদিস - ৩২৯৪
ইসাম ইবন খালিদ (র) ..... হারীয ইবন উসমান (র) থেকে বর্ণিত, তিনি নবী (সা) এর সাহাবী আবদুল্লাহ ইবন বুসর (রা) কে জিজ্ঞাসা করলেন, নবী (সা) কে দেখেছেন যে, তিনি বৃদ্ধ ছিলেন। তিনি বলেন নবী (সা) এর ছোট(ঠোটের সাথের দাঁড়ি) দাঁড়িতে কয়েকটি চুল সাদা ছিল।

হাদিস - ৩২৯৫
ইয়াহইয়া ইবন বুকায়র (র).....বারীআ ইবন আবূ আবদুর রহমান (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবন মালিক (রা) কে নবী (সা) এর (দৈহিক গঠন) বর্ণনা দিতে শুনেছি। তিনি বলেছেন যে, নবী (সা) লোকদের মধ্যে মাঝারি গড়নের ছিলেন, বেমানান লম্বাও ছিলেন না বা বেঁটেও ছিলেন না। তাঁর শরীরের রং গোলাপী ধরনের ছিল, ধবধবে সাদাও নয় কিংবা তামাটে বর্ণেরও নয়। মাথার চুল কুঁকড়ানোও ছিল না আবার সম্পূর্ণ সোজাও ছিল না। চল্লিশ বছর বয়সে তাঁর(সা) উপর ওহী নাযিল হওয়া আরম্ভ হয়। প্রথম দশ বছর মক্কায় অবস্থানকালে ওহী যাথারীতি নাযিল হতে থাকে। এরপর দশ বছর মদীনায় অতিবাহিত করেন। অতঃপর তাঁর (সা) ওফাত হয় তখন তাঁর মাথা ও দাঁড়িতে কুড়িটি সাদা চুলও ছিল না। রাবীআ (র) বলেন, আমি নবী (সা) এর একটি চুল দেখেছি উহা লাল রং এর ছিল। তখন আমি জিজ্ঞাসা করলাম, বলা হল যে অধিক সুগদ্ধী লাগানোর কারণে উহার রং লাল হয়েছিল।

হাদিস - ৩২৯৭
আহমদ ইবন সাঈদ (র)....বারা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ (সা) এর চেহেরা মুবারক ছিল মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর এবং তিনি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। তিনি অতিরিক্ত লম্বাও ছিলেন না এবং বেমানন বেঁটেও ছিলেন না।

হাদিস - ৩২৯৮
আবু নুআয়ম (র).....কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন আমি আনাস (রা) কে জিজ্ঞাসা করলাম, নবী (সা) চুলে খেযাব ব্যবহার করেছেন কি? তিনি বললেন, না (তিনি তা ব্যবহার করেননি)। তাঁর কানের পাশে গুটি কয়েক চুল সাদা হয়েছিল মাত্র।

হাদিস - ৩২৯৯
হাফস ইবন উমর (র).....বারা ইবন আযিব (রা) হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (সা) মাঝারি গড়নের ছিলেন। তাঁর উয়ভ কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল। তাঁর মাথার চুল দুই কানের লতি পর্যন্ত প্রসারিত ছিল। আমি তাঁকে লাল ডোরাকাটা জোড় চাদর পরিহিত অবস্থায় দেখেছি। তাঁর চেয়ে অধিক সুন্দর কাউকে আমি কখনো দেখেনি। ইউসুফ ইবন আবু ইসহাক(র) তাঁর পিতা থেকে হাদিস বর্ণনায় বলেন, নবী (সা) এর মাথার চুল কাঁধ পর্যন্ত প্রসারিত ছিল।

সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:৫৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×