মোবাইল কোর্ট ব্যবস্থাটি একটি কালা কানুন। কেন? কারণ এখানে দণ্ডিতের আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ নেই। ঔপনিবেশিক বৃটিশ আমলের ব্যবস্থা এটি, পৃথিবীর কোন সভ্য দেশে এ ব্যবস্থা এখনও আছে কিনা সন্দেহ। ঔপনিবেশিক বৃটিশদের বাণিজ্যিক স্বার্থে এদেশের শিল্প উৎপাদন বন্ধ করার প্রয়োজন ছিল, সেজন্য এ দেশের মানুষের স্বার্থের পরিপন্থী কর আইন তৈরী করে তা বাস্তবায়নের জন্য তারা এ ব্যবস্থার প্রচলন করেছিল অনুমান করা যায়। আর এখন আমরা ‘নাগরিকেরা’ অর্থাৎ নগরবাসীরা, যার বেশীরভাগই শিক্ষিত চাকুরীজীবি এবং যারা সরাসরি উৎপাদন বা ব্যবসায়ের সঙ্গে কখনোই জড়িত নই, তারা ঔপনিবেশিক সে ব্যবস্থাটি আমাদের স্বার্থের অনুকূল ভেবে বাহবা দিচ্ছি, কিন্তু এর ভিতরের বিষয়গুলোকে কখনই ভেবে দেখছি না। সত্যিকারে জেনেশুনে যে অন্যায় করছে তার বিচার হওয়া উচিৎ, কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ তো তাকে দিতে হবে। আর যে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নি, অশিক্ষা, সংস্কৃতি, বা স্বভাবের কারণে যে ভুল করছে, তাকে কি শাস্তি দিয়ে প্রতিকার করা যাবে? আবার সরকারের তৈরী ভ্রান্ত ও অন্যায্য আইন কানুনের কারণে যদি কেউ সরকারের দৃষ্টিতে ‘অন্যায়’ করতে বাধ্য হয়, কিন্তু দেশ ও জাতির সামগ্রিক প্রয়োজনে তা অন্যায় না হয়, সে ক্ষেত্রে কি করা উচিৎ হবে? সরকারকে কোন মোবাইল কোর্ট ধরবে? আর যে অন্যায়ই করে নি, আদালত যদি তাকে ‘ভুল’ করে দন্ড দিয়ে বসেন তাহলে? আবার সে ‘ভুলটি’ ইচ্ছাকৃত হবারও কিন্তু সুযোগ থেকে যাচ্ছে, কারণ আদালত যারা পরিচালনা করেন তারাও মানুষ, এত অসীম ক্ষমতা পেয়ে তারা তার অপব্যবহার থেকে সবসময় বিরত থাকবেন আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি?
মোবাইল কোর্ট একটি ঔপনিবেশিক কালা-কানুন, এর বিকল্প দরকার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি
একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।