somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিটাগুড় কি বিষাক্ত? স্থানীয় উদ্ভাবন বলেই কি তাকে ধ্বংস করতে হবে?

১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ২৮ আগষ্ট প্রথম আলোয় একজন সাংবাদিক লিখলেন ‘বিষাক্ত’ চিটাগুড়ের সাথে আটা ও চিনি মিশিয়ে রাজশাহীর চারঘাটে ভেজাল গুড় তৈরী হচ্ছে। আর গত ১৫ সেপ্টেম্বরের খবরে দেখা গেল যে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অ্যাকশন চালিয়ে প্রায় ৫ টন এ ধরণের ‘ভেজাল’ গুড় নদী ও ডোবায় ফেলে দিয়েছেন। প্রথমেই প্রশ্ন করি প্রথম আলোর সাংবাদিক এ ‘বিষের’ তথ্য কোথায় পেলেন? আখের রস থেকে চিনি বা গুড় তৈরীর শেষে চিটাগুড় বাই প্রোডাক্ট হিসেবে থেকে যায়। ইন্টারনেট থেকে যে তথ্য পেলাম, তা সাংবাদিকের তথ্যের সম্পূর্ণ বিপরীত। উইকিপেডিয়া ও অপর একটি ঠিকানা থেকে পাওয়া যায় যে আখের রসের থেকে তৈরী চিটাগুড় বা ‘ব্ল্যাকস্ট্র্যাপ মোলাসেজ’ এর মধ্যে বরঞ্চ অনেক মিনারেল ও ভিটামিন থাকাতে এটি স্বাস্থ্যের জন্য চিনি থেকেও ভাল। গো-খাদ্য ও শিল্প-কারখানায় ব্যবহার হয় বলেই চিটাগুড় ‘বিষাক্ত’, এ কথাটি লিখা কি খুব দায়িত্বের হয়েছে? দ্বিতীয়ত: প্রশ্ন করি, আইন রক্ষা বাহিনী কোন বিজ্ঞানীর সাথে পরামর্শ না করে, কোন পরীক্ষা নিরীক্ষা না করে, পত্রিকার একটি খবর দেখেই কেন চারঘাটে হামলা চালালেন? আমি তো এটিকে একটি নতুন উদ্ভাবন হিসেবে দেখতে চাই। চিটাগুড়, আটা ও চিনি – এর কোনটিই অখাদ্য নয়। হ্যাঁ, বলা যেতে পারে, এটি প্রচলিত গুড় নয়, তাই গুড় নামে বিক্রয় করাটা হয়ত পুরোপুরি ঠিক হয় নি, হয়ত ‘বিকল্প’ গুড়ের মত একটি বিশেষণ যোগ দিলে ভাল হত, কিন্তু তাই বলে টন টন এ পণ্য নদীতে ফেলে দেয়াটা কি যুক্তিযুক্ত হয়েছে? কিছুদিন আগে আমরা জেনেছি যে বিদেশী প্রযুক্তিতে বড় বড় কারখানায় যে ‘কনডেন্সড মিল্ক’ তৈরী হয় তাতে দুধই থাকে না, কিন্তু দুধ নামেই তা বিক্রয় হচ্ছে। সে কারখানার পণ্য কি আমরা পানিতে ফেলে দিয়েছি? দিই নি, কারণ সেটি বিদেশীদের উদ্ভাবিত প্রযুক্তির। আর সে পণ্য একই নামে এখনও বাজারে চলছে।

আসলে আমাদের সবার মানসিকতার মধ্যে দেশের যে কোন উদ্ভাবনের প্রতিই একটি বিরূপ মনোভাব আছে। আর তা আরও বহুগুণে বেড়ে যায় যদি উদ্ভাবনটি হয় অল্পশিক্ষিত বা অখ্যাত কারও। যার কারণে দেশে নিজস্ব প্রযুক্তির কোন শিল্প গড়ে উঠছে না। তাই সবার প্রতি আমার অনুরোধ, দেশের সাধারণ কারিগরেরা নতুন কিছু তৈরী করলে পরীক্ষা নিরীক্ষা না করে প্রথমেই তাকে এভাবে বন্ধ ও ধ্বংস করার উদ্যোগ নেবেন না। প্রায় ফেলে দেয়া চিটাগুড় ব্যবহার করে চারঘাটে নতুন যে ‘বিকল্প গুড়’ আবিষ্কৃত হয়েছে তার মধ্যে যদি কোন ক্ষতিকর উপাদান থাকে তা দূর করার জন্য বরঞ্চ দেশের বিজ্ঞানীদেরকে নিয়োগ করুন, কিন্তু মূলেই এ উদ্যোগটিকে ধ্বংস করবেন না।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৮
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×