দারিদ্র দূর করতে "সবার জন্য উদ্ভাবনের স্বাধীনতা চাই"
১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত কয়েকদিনে দারিদ্র দূরীকরণ নিয়ে অনেক কিছু হয়ে গেল। তাছাড়া কথাটি বহুদিন থেকেই শুনে আসছি, একটি আধুনিক ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এটি। যদি সত্যিকারে দারিদ্র দূর করতে চাই তবে দরিদ্রের দৃষ্টিভঙ্গী থেকে আমাদেরকে দেখতে হবে। আমরা, শিক্ষিতরা, বাংলাদেশের দরিদ্র মানুষের সস্তা শ্রমকে ভাঙ্গিয়ে আমাদের সমৃদ্ধির স্বপ্ন দেখি। কিন্তু কখনও বোধ হয় ভাবি না যে তাদের জীবনের মান বাড়ানো দরকার সবচেয়ে আগে। দরিদ্র মানুষদেরকে আমরা কেবল দুটো হাতের অধিকারী মনে করি, কিন্তু বিধাতা তাদের প্রত্যেককে একটি করে মস্তিষ্কও দিয়েছেন, যা ব্যবহার করে তার দুরবস্থা থেকে বেরিয়ে আসার ক্ষমতা তার আছে। তাহলে বের হতে পারছে না কেন? আমরা যারা শিক্ষিত, যাদের এক অংশ সারা দেশের জন্য নীতিমালা প্রণয়ন করি, তারা দরিদ্রদেরকে সুকৌশলে এক সূক্ষ জালে আটকিয়ে ফেলেছি - তার উদ্ভাবনী ক্ষমতাকে বন্ধ করে দিয়ে। তার সব চেষ্টাকেই ভন্ডূল করে দিচ্ছি আমরা বিভিন্ন ভাবে।
প্রমাণ? ভুরি ভুরি প্রমাণ দেয়া যাবে। চারদিকে চোখ মেলে তাকালেই দেখবেন আগের ইংরেজ ঔপনিবেশিকের জুতোতেই পা ঢুকিয়েছি আমরা শিক্ষিতেরা। দরিদ্রেরা যেখানেই কোন উদ্ভাবন করে, আমরা আইন করে, বা অন্য কোন উপায়ে তা বন্ধ করে দিই। তাই দারিদ্র দূর করতে হলে যে শ্লোগানটি সবচেয়ে জরুরী তা হল, "
সবার জন্য উদ্ভাবনের স্বাধীনতা চাই"।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।
আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন
আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!
তুমি ভুল!
চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!
বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন
রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~
সালোকসংশ্লেষণ B-)
...বাকিটুকু পড়ুন
চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮

ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের...
...বাকিটুকু পড়ুন