somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসলে আমাদের বাংলাদেশের ব্লগাররা হত্যা হচ্ছে কেন জানেন ।

০৯ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যেমন কিছু লোক আছে একটি মিথ্যা কথাকে সত্য করার জন্য তাকে কয়েকশ মিথ্যা কথা বলতে হয় । ঠিক আমাদের দেশের অবস্থান সে পর্যায় চলে গেছে । এ দেশে রাজনদের হত্যার বিচার না হতেই সামনে এসে দাড়ায় আরেক শিশুকে বায়ু রাস্তা দিয়ে গ্যাস প্রবেশ করিয়ে হত্যা আর তার কোন বিচার কার্য শুরু না হতেই সে দামাচাপা পরে যায় শুরু হয় নীলয় হত্যা নিয়ে তূমূল তুফান ।
আর এ বিষয়গুলো নিয়ে সরকার বা বিরোধী দলের অধিনায়কদের দায়ত্বের কথা আর কি বলবো । এইতো কালকে এক পত্রিকায় দেখলাম ব্লগার নিলয় হত্যাকে সরকারের রাজনৈতিক চাল বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন । তাও আবার নাকি কালকে দুপুরে জাতীয় প্রেসক্লাবে যুব জাগপার এক আলোচনা সভায় তিনি বক্তব্য দিয়েছেন ।
সে বলেছে নিলয় হত্যার পেছনে একটি ষড়যন্ত্র আছে । আর তা হলো সরকার বিশ্বকে জানাতে চাইছেন বাংলাদেশে মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে । এদের নির্মূল করতে হলে এই সরকারের প্রয়োজন আছে । এটি একটি রাজনৈতিক চাল । ব্লগার নিলয়কে এর অংশ হিসেবেই নাকি হত্যা করা হয়েছে । তিনি আরো বলেছেন কী করে সম্ভব আজ পর্যন্ত এ ধরনের কোনো হত্যাকাণ্ডেরই বিচার হলো না । কারণও উদ্‌ঘাটন হলো না । এর অর্থ সরকারই নাকি এসবের মদদ দিচ্ছেন ।
এরপর হয়ত সরকারি কোন এমপি মন্ত্রী আবার কোন আলোচনা সভায় বলবেন যে এই হত্যা কান্ডটি বিরোধী দল আর জামায়েত ইসলাম মিলে করছেন ।
আর এ ভাবেই এক দল আরেক দলকে দোষ দিয়ে যাবেন কিন্তু আসল দোষি বা অপরাধীকে ধরার চিন্তাভাবনা করবেন না । আর এভাবেই একের পর এক হত্যা কান্ড চলতে থাকবে আসল অপরাধীদের কোনদিন বিচার হবে না ।
এর আগে অভিজিৎ রায় এবং ওয়াশিকুর রহমান ও অনন্ত বিজয় দাস অনেকটা একই কায়দায় হত্যা করা হলো বলুন আজ পযন্ত তাদের হত্যার বিচার হয়েছে । এঁদের সবাই ব্লগ এবং অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করতেন ।
বাহ!রে আমার সোনার বাংলার রুপ । এসব হত্যার বিচার ও সত্যকারের অপরাধীদের খুজে বেরকরে শাস্তি দিতে হলে ।
আগে দেশের বড় বড় কর্তাদের মাথা গুলো এক টেবিলে বসে দলমত নির্বিশেষে ক্ষমতার চিন্তা বাদ দিয়ে দেশের জনগনে কথা ভাবতে হবে এবং ঐক্য জোট ভাবে অপরাধীদের বিরুদ্ধে মাঠে নামতে হবে তাহলে পূর্বের অপরাধীদের ধরতে না পারলেও সামনের দিনগুলিতে এরকম অপরাধ কমে যাওয়ার অনেক বেশি সম্ভবনা আছে ।
এটা আমার একান্ত ব্যাক্তিগত বিশ্বাস বা ভাবনা ।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:১৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×