দ্রব্যমূল্য আকাশ ছোঁয়, নিম্ন মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস ওঠে বাজারে যেয়ে, বাসায় ফিরে টিভিতে খবরে শোনে মন্ত্রী বলছে "দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে আছে"...কতটা কষ্ট লাগে তখন! কতটা ঘৃণা জাগে টিভিতে দেখানো ঐ লোকটার প্রতি?
যত যাই হোক আমরা তো পাঁচ বছর পরে ঠিক ই উৎসবের সাথে ভোট দিতে যাই। আপনাদের ই ভোট দেই।
তাহলে এত মিথ্যা বলেন কেন আপনারা?
বনশ্রীতে থাকি, দিনের বেলা গ্যাসের চুলা মিটমিট করে জ্বলে,খবরে শুনি জ্বালানী সচিব বলছে সরবরাহ ঠিক আছে।।
আরে ভাই সত্যি কথাটা মেনে নে।।
আমরা তো গন্ডার, ঠিক ই সয়ে নেব, তবে আর মিথ্যা বলিস কেন?
বিদেশে দেখি কোন বড় ঘটনা ঘটোলে সংশ্লিষ্ট মন্ত্রী পদত্যাগ করে।
আর আমাদের গুলানের কথা কি বলবো।।
অফটপিকঃ সাহারা, মতিয়া রে কালা সানগ্লাসে ভালোই লাগে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




