আজকে অফিস থেকে বের হবার আগ মূহুর্তে এক সহকর্মী একটা ভিড্যু দেখতে দিলো। তুমিনালিতে ভিড্যুটা দেখে বেশ মজাই লাগলো।
যাই হোক, ভিড্যুটা দেখে আমার বিশ্বাসই হয়নি যে এটা সত্যি সত্যিই কোন বনের ঘটনা। দেখে মনে হচ্ছিল হয়ত বা কোন সিনেমার কাটাংশ।
এই যে সেই অসহায় এক জোড়া বাঘ আর মহা ফাজিল এক বান্দরের কীর্তিকলাপ (আড়াই মিনিটের, হিন্দী ভাষ্য) ...
ইংরেজিতে আরো লম্বাটা দেখতে চাইলে তুমিনালি ভিডিও (সাড়ে ৪ মিনিট) দেখতে পারেন।
একটা পুচকে বান্দর কেমন করে দুই দুইটা নওজওয়ান বাঘকে নাকানি চুবানি খাওয়াইলো ভাবা যায়?
==========================================
শিক্ষণীয় : -
কথায় বলে - "জোর যার মুল্লুক তার"। অনেকে দুঃখ করে প্রশ্ন করেন, "নরমের উপর শক্তের অত্যাচার চলবে আর কদ্দিন?" এই ভিডিও দেখে মনে বিশ্বাস জন্মালো যে শুধু গায়ে জোর থাকলেই চলে না, মাথায় কিছু ঘিলুও থাকা লাগে। বুদ্ধির জোর থাকলে কীভাবে শক্তিশালীদের হারিয়ে দেয়া যায় এটা তার প্রকৃষ্ট একটা উদাহারণ বৈকি।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৯ রাত ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


