নদীর ঢেউয়ে ফুলের ঘ্রাণে
গাছের পাতায় ছড়িয়ে গেছে
স্বপ্নছোঁয়ার ভাষা।
-দীঘল চুলে-
-মিষ্টি মুখে-
-অচিন রূপে-
জড়িয়ে আছে নিবিড় কোন মায়া।
চাঁদের আলোয় মধ্যরাতে
শীতল বাতাস মুক্তাকাশে
দূর্বা ঘাসের শিহরণে-
উড়িয়ে দিলাম মন।
হারিয়ে গেলাম তোমার মাঝে।
শ্যামা মেয়ের পুতুল পুতুল রূপে
লাস্যময়ী মুখে।
কালো শাড়ি সোনালী পাটে
কভূ গোলাপ রাঙ্গা সাজে
উছলে পড়ে কোমল ভালোবাসা।
তেপান্তরে ছড়িয়ে গেছে মনের গোপন কথা।
তোমার মাঝে মিলিয়ে গেছে আমার যত আশা
দুষ্ট চোখে হারিয়ে গেছে কথা বলার ভাষা।
হারিয়ে গেছে তোমার মাঝে আমার মনের কথা......
উত্সর্গ-
(হাতে লাল সূতো বাঁধা, দুষ্টোমি হাসি মাখা ..........................)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


