ভবঘুরে
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি বলেছিলাম
তুমি এসো না গো এত কাছে,
তোমার নিশ্বাসের সুবাসে
হারিয়ে যাওয়া সীমানা
আমার খুঁজে পাওয়া
দুঃসাধ্য বটে।
আমি চেয়েছিলাম
তুমি রেখো না আমায়
তোমার দু নয়নে,
ডুবে যাওয়া তরীর ব্যর্থ নাবিক
আমি ঠাঁই মেলাতে
পারিবো না তবে।
আমি শুধিয়েছিলাম
তুমি রেখো না তোমার হাত
কখনো গো ছলে,
আমার প্রসন্নতার উঠোনে
বাস্তবতার চাপে শূণ্যতা আছে মরে।
আমি কুয়াশার ভীড়ে হারাবো যে কৌশলে।
আমি দেখিয়েছিলাম
তোমার স্বপ্ন ট্রেনের যাত্রীর নামে
আমার নামটি লিখা নহে,
আমি গোলাপের নীচে বেড়ে উঠা
তাচ্ছ্বিল্যের এক অপূর্ণ অগাছা
আমার অক্ষমতার ঝাঁঝে
স্বপ্ন তোমার যে ছারখার হবে।
আমি বুঝিয়েছিলাম
তুমি দিও না কো সবে
শুধু আমারই তরে,
আমার ভাললাগা অপ্রস্তুত ভালবাসা
শীতে ঝড়ে যাওয়া
কোন এক শুকনো পাতা।
তোমার পরিস্ফুট শুভ্র আশা
নীরবে যে লুকোবে ব্যাঞ্জনার জলে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুন
২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন