প্রতিবিম্ব
২৪ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আহামরি কিছু নও তুমি
তারপরেও তুমি আমার রাজ্যের
রাণী।
আমার চাওয়া অতি অল্প
অল্পকে যে আমি অনেক ভালোবাসি।
তুমি মেয়েটা অনেক সূক্ষ্ম
বারে বারে বোঝার তাগিদে
তোমার নিকটে যেয়ে আমি আসি ফিরে
এরপরেও আমি সন্তুষ্ট
তোমার সূক্ষ্মতার জালে
নিজেকে জড়িয়ে
আমার অনুভূতির কলস
যে আজ পরিপূর্ণ।
তুমি কেন এত দুষ্ট
আমার ব্যস্ততার মাঝে
সামনে হঠাৎ এসে
আমায় করো এলোমেলো
আমার গানের সুরে কেন
রেখে যাও অচেনা ছন্দ
তোমার হাতের আংশিক স্পর্শ
আমার ভুবনে ছড়িয়ে যায়
হাসনাহেনার মৃদু সুগন্ধ।
তুমি মেয়েটা অনেক বিচিত্র
তোমার কষ্টগুলো
আমায় বিক্রি করেছো
তবুও আমি নন্দিত
তোমার অন্তরে করে
রোপন আমার
মূর্ছে যাওয়া অপার্থিব সুখগুলো।
তুমি কেন আমার স্বপ্ন
শুধু কেন আমার অসত্য
কেন আমার একাকিত্বের
না হওয়া উপন্যাসের
অবাঞ্চিত চরিত্র।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুন
২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন