somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রাইম এন্ড পানিশমেন্ট (বুক রিভিউ)

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লম্বা একটা বিরতির পর আবার বই পড়া শুরু করলাম। কিন্তু কি দিয়ে শুরু করব, এটা অনেক বড় প্রশ্ন। উত্তর খুঁজতে তাই বিভিন্ন সময় পাওয়া পরামর্শের পাতাগুলোতে একটু চোখ বুলিয়ে নেয়ার চেষ্টা করলাম।



গত মাসে TRT (Turkish Radio and Television Corporation) মিডিয়া বিষয়ক সম্পাদক আব্দুর রহমান চাকির স্যরের সাথে কথা বলার সময় তিনি একটা ছোট বইয়ের তালিকা করে দিয়েছিলেন। বললেন এগুলো পড়। তো সেখান থেকেই বেছে নেয়া দস্তয়ভস্কির ‘ক্রাইম এন্ড পানিশমেন্ট’।

যেকোন বই থেকেই সাধারণত জ্ঞান, মানসিক প্রশান্তি, জীবনবোধের শিক্ষা পাওয়া যায়। তবে কিছু কিছু বই জীবন দর্শন পরিবর্তন করার মত ক্ষমতা রাখে। তার মাঝে ফিওদোর দস্তয়ভস্কির ক্রাইম এন্ড পানিশমেন্ট অন্যতম। এই বইটিকে বিশ্বের সেরা ১০টি বইয়ের একটি বলা হয়। ফিওদোর দস্তয়েভ্স্কি তার এই বইয়ে তৎকালীন বৈষম্যের শিকার একটি সামজের চিত্র নিখুঁতভাবে তুলে ধরেছেন।


গল্পের প্রধান চরিত্রে থাকা রাসকলনিকভ একজন আইন পড়ুয়া ছাত্র। টাকার অভাবে তার লেখাপড়া বন্ধ প্রায়। এর সাথে আবার কয়েক মাসের বাড়ি ভাড়া বাকি। এই অর্থহীনতাই তার খুনি হওয়ার কারণ হয়ে দাড়ায়। তবে তার বিচক্ষণতার কারণে পুলিশ খুনের কোন প্রমাণ পায়না। কিন্তু রাসকলনিকভ খুনের পড়ে অনুসূচনায় ভুগতে শুরু করেন এবং সব কথা তার প্রেমিকা সোফিয়াকে খুলে বলার সিদ্ধান্ত নেন। সোফিয়া তাকে তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে বললে রাসকলনিকভ পুলিশের কাছে আত্মসমর্পণ করেণ। এদিকে সোফিয়া তার ফিরে আসার অপেক্ষা করতে থাকে।

গল্পের কাহিনী মূলত এই খুনকে কেন্দ্র করেই আবর্তিত হয়। তবে এই গল্পের মূল আলোচ্য বিষয় তৎকালীন সামাজিক পরিবেশ। লেখক তার সুনিপন শব্দে বলে গেলেন শ্রেণি বৈষম্যের এক সমাজ ব্যাবস্থার কথা। যেখানে ক্ষুধা মানুষকে খুনি বানায়। অর্থাভাবে পতিতা হতে হয়। ভাইয়ের একটা ব্যাবস্থা হবার আশায় বোন যেখানে ধনীর ঘরের দাসী হতে বাধ্য হয়। রাস্তায় বেরলে যেখানে বড়লোকের ঘোড়ার গাড়ি থেকে চাবুকের আঘাত পেতে হয়। তবে এসকল কিছুর মাঝেও জীবন থেমে থাকে না। আর ভালোবাসারা বেঁচে থাকে আশায়।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৩
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×