somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরীষের বনে

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোথায় যেন দেখেছিলেম তোমায়? ???
কোথায়, ,,,,,কোথায়, ,,,,,,কোথায়? ??
হুমম, ,,,,মনে পড়েছে! শিরীষ বনের ধারে যে নদী আছে , সেইখানে, ,,নাইতে দেখেছিলেম তোমায় ।
খুব যে সুন্দরী তুমি, তা কিন্তু নয়! কিন্তু একটা আলগা চটক আছে তোমার মধ্যে ।
শিরীষ বনের ধারের ঘোলা নদীর জলে তোমার ভেজা শরীরে যখন শিরীষ গাছের ফাঁক দিয়ে রোদ এসে পরে, ,,,,,মোহময়ী দেখায় তোমায়!
রোদ আর জলের মিশ্রণ খেলা করে তোমার গায়ে!
শিমুল , শিরীষের ছায়া মাখামাখি হয়ে তোমার শরীর ছোয়!
বয়ে আসা ঝর্ণার জল নদীর বুকে ঢেউ তুলে মিশে গেছে গলে যাওয়া মাটির সাথে, ঘোলা করেছে নদী ভরা জল ।
তোমার ভেজা শাড়ি আর ভেজা চুলের জল মাটির বুকে পরে রসনার সৃষ্টি করে ।
আমি দু চোখ ভরে সেদিন দেখেছিলেম তোমায়, ,,,,,!
যেন কোনও অনন্ত কাল থেকে তোমারই খোঁজে ছুটে বেড়াচ্ছি আমি!
বলেছিলেম মনের কথা, ভালোবাসার কথা !
তুমি খানিক হেসেছিলে সেদিন, ,,,,,উত্তর দাও নি কিছুই!
ঘোলা জল গায়ে মেখে, জলে ছলাৎ ছলাৎ শব্দ তুলে হারিয়ে গিয়েছিলে গহীন শিরীষের বনে, ,,,,,,,।
আমি কেবল নির্বাক হয়ে চেয়েছিলেম সে পথে ।
তারপর কেটে গিয়েছে এতগুলি বছর, ,,,,,,
আমি ভুলতে বসেছিলেম অনামিকা নারীর চঞ্চল যৌবন দীপ্ত শরীরের কথা, তার রাশি রাশি অবাধ্য চুলের কথা, তার চিকন কোমড়ে এলোমেলো শাড়ির কুঁচি, আর ভুলে গেছি শিরীষ বন আর ঘোলা জলের নদীর কথা, ,,,,,,।
তবে আজ কেন তুমি সামনে এসে দাঁড়ালে অমন করে?
কেন পা রাখলে এই ভিরে ঠাসা শহরের বুকে?
যদি কেউ তোমার যৌবন, অমন চিকন শরীর খুবলে খায় !!!
পারবে নিজেকে বাঁচাতে?
সেদিন তো ছুরে ফেলে দিয়ে চলেগেছিলে আমার ভালোবাসা ।
তবে আজ কেন ফিরে এলে?

ফেলিনি তো! !!!
সে প্রেম আমি কুড়িয়ে রেখেছিলেম, আঁচলের খুটে বেঁধে!
তুমি চলে যাওয়ার পর এসেছিলেম শিরীষ বনের ধারে, চিৎকার করে কেঁদে ছিলেম কতো, ,,,,,,নিজের অসহায়ত্বের কাছে, সমাজের নিষ্ঠুর নিয়মে বিধবার প্রেম যে মানা, ,,,,,!
কিন্তু আজ সময় এসেছে মুক্তি পাওয়ার বৈধব্য রোগের সাদা কাপড়ে রঙিন বসন্ত মেখে নেওয়ার!
তুমি কি রাজি হবে? ???

নিশ্চয়ই, ,,,,আরও একবার শিরীষ বনের গহীনে খুঁজবো যৌবন মাখা প্রেম, ,,,,,!!!!
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পিতা তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা

লিখেছেন ইসিয়াক, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩৬


কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে  মুক্ত হলো স্বদেশ?

কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত  তারা?

কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

তিনি বাংলাদেশী জাতির জনক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪১



বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম... ...বাকিটুকু পড়ুন

×