somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঁশির সুর..... (ছোটগল্প)

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রভাতের রক্তিম সূর্যটা রাত্রিশেষের শিশিরার্দ্র অন্ধকারকে তখনো বিদায় জানায়নি।আবছা আলো আঁধারি জড়ানো অন্ধকারে ঘাটের একটি কাঠের বেদিতে এসে বসল অবন্তীকা ভৈরবের মৃদ্ ঢেউয়ের সাথে উঠে আসা এক ঝটকা শীতল বাতাস যেন মুহুর্তে তার ক্লান্ত শরীরকে শীতল পরশে জুড়িয়ে দিলো।পাখির পালক ঝরার মতন আঁধারকে বিলীন করে পূর্ব দিগন্তের উদিত সূর্যটা কোন এক অজানা জাদুমন্ত্রে আস্তে আস্তে সমগ্র পৃথিবীটাকে আলোয় ভরিয়ে তুলছে।নদীর পাড়ে ফুটে থাকা হালকা বেগুনী মিশ্রিত সাদা থোকা থোকা আকন্দ ফুলগুলো শিশিরে সিক্ত হয়ে আছে।

সান বাঁধানো নদীর ঘাট।নদী পার হয়ে মিনিট দশেক হাঁটলেই অবন্তীদের সেকেলে একতলা বাড়ি।নদীর ওই পারে বিস্তীর্ণ বালুচর আর শরৎ শুভ্র কাশবন।ভোরের মৃদু বাতাসে শরতের কাশফুলগুলো হেলেদুলে নদীর ঢেউয়ের সাথে যেন সমানে তাল মিলিয়ে চলেছে।ওই বিস্তীর্ণ নদী চর থেকে নিশুতি রাতে বেজে ওঠা বাঁশির সুর ভেসে যায় দূর থেকে দূরান্তে।

একবছর! ঠিক একবছর পর অবন্তী এই ঘাটে এসে বসল।কিন্তু ওর মনে হচ্ছে যেন পুরো এক যুগ পার হয়ে গেছে।অবন্তী যে বেদিটাতে বসে আছে,সেও বসে থাকে কখনও কখনও চোখে কেমন যেন ঘুম ঘুম ভাব নিয়ে।শেষ যেবার অবন্তী বাড়ি এসেছিলো তখনও দেখেছিলো-মনে হয় যেন কত পথ পাড়ি দেওয়া ক্লান্ত পথিক।

অবন্তী যে বাড়ি আসছে সেটা বাড়িতে কেউ জানেনা,জানলে এতকিছু ভাববার অবকাশই পেত না।আচমকাই অবন্তীর ভাবনায় ছেদ পড়ল। ঘাড় ফিরিয়ে দেখে অনেক মানুষ ঘাটের দিকে আসছে।

আশ্চর্য! এতো সকালে কার লাশ নিয়ে আসছে ওরা।অবন্তী বিষ্ময়ে তাকিয়ে আছে....

সোহেল এগিয়ে এসে বলল," আপু আপনি!কেমন আছেন?"

ভালো।তোমরা কোথা থেকে আসলে ? ওটা কার লাশ?

হাসান ভাইয়ের।গত পরশু রাতে বন্ধুদের সাথে নদীর চরে যখন নেশায় মগ্ন ছিল তখন পুলিশের গুলিতে....

সোহেলের হাতে একটি বাঁশের বাঁশি।এই বাশিঁ যার তার সুর চিরদিনের জন্য থেমে গেল।আর কখনো সে তার সুরের জাদুতে কাউকে মন্ত্রমুগ্ধ করবেনা।আর কখনো বেজে উঠবে না নিশুতি রাতে তার মোহন বাঁশির সুর।যে বাঁশির সুরে উত্তাল হতো অবন্তীর এলোমেলো মন।কিন্তু মানুষটা! মানুষটা কি কখনও তার মনের কোথাও কোন.....

একাদশ শ্রেণীতে পড়ার সময় সোমা একদিন বলেছিলো,হাসান ভাই তোকে খুব পছন্দ করে।

অবন্তী চুপ করে ছিলো।তুই কিছু বলছিস না যে?

কি বলব?

হাসান ভাই নিজে তোকে কথাটা বলতে পারছে না তাই তার হয়ে আমি তোকে বলছি।কিছু তো বল!

বলার কি আছে।শুধুমাত্র সুন্দর চেহারা আর বংশমর্যাদা ছাড়া তার আর কি আছে?

কাউকে ভালোবাসতে হলে বুঝি আরও কিছু দরকার আছে?

জীবন আবেগ দিয়ে চলে না সোমা।তোমার হাসান ভাই তো স্বপ্নের রাজ্যে বাস করে।নিশুতি রাতে নদীর বালুচরে বাঁশি বাজিয়ে জীবন কাটিয়ে দিচ্ছে।

তারপর থেকেই অবন্তী জানত নিশুতি রাতে নদীর বালুচর থেকে নিত্য যে সুর ভেসে আসতো সে একান্তই তার জন্য।

সোহেল বলল,"আপু নৌকা ছেড়ে দিবে,আপনী যাবেন না?"


তোমরা যাও ।আমি পরে আসছি।

শরৎ প্রভাতের সূর্যকিরন নদীর জলে পড়ে চিকচিক করছে।অবন্তী এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০২
১৯টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×