আজ খেলা জয়ের আনন্দে আমরা এতটাই আত্মহারা যে, আমাদের সভ্য জগতে একটা কলঙ্কিত ঘটনাটা আমরা ভুলতেই বসেছি। সিলেটে সেই ছোট্ট ছেলেটির কি দোষ ছিল ? তাকে যেভাবে মারা হল আমাদের দেশে বেওয়ারিশ কুকুর গুলোকেও এভাবে মারতে বোধ হয় সভাই একশ বার চিন্তা করবে। আঁধ ঘন্টা ধরে তিলে তিলে একটা শিশু কে পিটিয়ে পিটিয়ে মারা বোধ হয় পৃথিবী তে আর নেই। কতটা নৃশংস হতে পারে এই নরপশুরা ? একটা শিশু মৃত্যুর দুয়ারে যখন পানি পানি বলে কাঁতরাতে থাকল তখন তারা পানিতো দিলই না বরঞ্চ তার পরবর্তিতে তকে তার শরীরের ঘাম খেতে বলা হল,,,
বলছিলাম সিলেটের রাজনের কথা। বার তের বয়সের এই শিশুটিকে শুধুমাত্র চোর সন্দেহে লোহার নল দিয়ে মারতে মারতে একেবারে মেরেই ফেলল। তাতে তাদের মনের সাধ মিটল না। পুরো মারের চিত্র ভিডিও করে সেটা ফেসবুকে ছেড়ে দিল। মারের এক পর্যায়ে ছেলেটি পিপাসার্ত হয়ে পানি চাইলে তারা সেই পানিটুকুও দিল না। ছেলেটির বাঁধন খুলে দিয়ে তারা তাকে হাটতে বলল। ছেলেটি ভয়ে ভয়ে হাঁটতে থাকলে একজন বলল তোর হাড়গোড় দেখি এখনো ভাঁঙ্গে নাই। তারপর তাকে দ্বিতীয় দফায় লোহার নল দিয়ে আবার মারা শুরু করল এবং যার শেষ পরিণতি হল ছেলেটির অকাল মৃত্যু।
ছেলেটির লাশ গুম করতে গিয়েই ধরা খায় মুহিত। তাদের ফেসবুকে ছড়ানো ভিডিও দেখে আরো তিন জনকে সনাক্ত করা গেলেও তাদেরকে এখন পর্যন্ত পুলিশ ধরতে পারে নাই,,,,
আজ এখানে দাড়িয়ে আমাকে বলতে হচ্ছে আমরা আজও মানুষ হতে পারি নাই। আমরা এখনো সেই প্রাচীন যুগে রয়েছি যে যুগে জ্যন্ত মানুষ কে কেটে কুটে খেয়ে ফেলতো কিছু নর খাদক। আজ আমাদের পেটের খিদে নেই। কিন্তু মনের খিদে ঠিকই রয়ে গেছে, তাই শুধু মনের খায়েশ মিটাতে এ রকম একেকটা প্রান ঝেড়ে ফেলতে আমাদের এতটুকুও দ্বিধা কাজ করে না ।
আমরা বিচার চাই।। আমরা এইসব নরপশুদের চরম বিচার চাই। শুনেছি একটা কুকুর মারাতে দুই যুবুকের কারাদণ্ড হয়েছে। তবে একটা ছেলেকে হত্যার জন্য কি বিচার হতে পারে ???
সামুর ভাইদের কাছে আমার এইটাই জিগ্যেস।।।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



