ডানে দুঃখ,বাঁয়ে কষ্ট, সামনে যে মোর
হতাশার দোর,
সর্বত্রই যাই, খুঁজে বেড়াই, পাইনা একটু
সুখের আসর।
পিছে স্মৃতি দুখের দীপ্তি, উত্তপ্ত হৃদয়-ভূমি
এ সব কিছুর হেতু যে তুমি।।
তব চেহারা মোরে কাঁদিয়ে মারে
জলেতে ভাসে বুক
হাসির ফোঁয়ারা তব গড়াইয়া পরে
সুখ তোমারই সুখ
কাঁদছে হিয়া কষ্ট দিয়া বোঝাই হৃদয়খানি
এ সব কিছুর হেতু যে তুমি।।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৫ ভোর ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



