নিকোটিন নাকি দেহের ১০০% ক্ষতি করে!! এই যে ধরুন লাঞ্চ, লিভার, কিডনি, দাত, মূখ প্রায় সব অঙ্গরই নাকি বিস্তর ক্ষতি হয় ডাক্তার সাহেবেরা গবেষনা করে বের করেছেন। তবে আমার ছোট্ট মস্তিস্ক থেকে উৎপন্ন হয়েছে যে নিকোটিনে হয়ত ১% উপকার আছে! ব্যাপারটি আবিস্কার করলাম গার্ল ফ্রেন্ডের ছ্যাকামাইছিন খেয়ে। কিচ্ছু ভালো লাগতো না, ঘুম আসতো না, খেতে ভালো লাগতো না, অফিসের কাজ ঠিকমত করতে পারতাম না বসকে জিজ্ঞাসা করতাম স্যার কি কাজ যেন আমার করার কথা ছিল। ভাগ্যিস বস আমার সমস্যা কিছুটা হলেও আচ করতে পেরেছিল তাই রেহাই। এক মাস, তিন মাস করে ছয় মাস পেরিয়ে গেল ঠিক হলো না শক লাগা লাগা অবস্থা। সিগেরেটটার প্রতি ছোট বেলাতেই প্রচন্ড জোক ছিলো। একবার খাটের নিচে গিয়ে এক আকিজ বিড়ি পুরাটাই টেনে বেরিয়েছিলাম। ভাবতাম বড় হলে দিনে ১০ প্যাকেট শেষ করব। বাপেও দেখি দুমছে টানে,ঘুম থেকে জেগেও টানে। কিন্তু একি হাল হঠাৎ বাপের গলা দিয়া ফিনকি দিয়া রক্ত বের হলো ডাক্তার বলল নো সিগারেট টানাটানি। আমারও বাপের হাল দেইখা এই পথে মূখ বারানোর সাহস হয়নি। কিন্তু ছয় মাস আগে প্রচন্ড অফিসের চাপ, গার্ল ফ্রেন্ড হারানোর চাপ, শেয়ার মার্কেটে ব্যবসার চাপ, বাপ মায়ের বিয়ে করানো নিয়ে চাপাচাপি, চাপ পাপ হাপ কাধে ভর করায় ধরালাম এক সিগারেট ব্যস হয়ে গেল, মাথা ব্যাথা ভ্যানিস এই শুরু । ইদানিং আয়না দেখা তেমন একটা হয় না গার্ল ফ্রেন্ড নেই কাকে দেখাব? কাল আয়নার সামনে দিয়ে হেটে যাচ্ছি হঠাৎ নিজেকে দেখে চমকে গেলাম আরে মুখের একটা যায়গা কালো লাগছে কেন? কাছে গিয়ে দেখলাম সিগেরেটের ভেলকি আমার লাল ঠোট দুটি কালো বর্ণ ধারন করেছে। মনে পরে গেল আহারে গার্ল ফ্রেন্ড এর কাছে যখন যেতাম শুধুই ঠোটের প্রশংসা এবং আমার ঠোট দুখানি আর আমার থাকতো না!! হায়রে গবেষনাকৃত ১%!! যাহ ছেরে দিলাম
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।