অবৈধভাবে অর্থের লেনদেনের অভিযোগে করা মামলায় খালাস পেলেন তারেক রহমান। এখন কথা হলো যেই বি,এন,পি সারাক্ষণ বলে বেড়াত দেশে আইন আদালত বলতে কিছুই নেই, এটা আওয়ামীলীগে আদালত, বিচার বিভাগ স্বাধীন নয়, বিচার বিভাগ সরকারের আইন মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত ইথ্যাদি।
কিন্তু তারেক রহমান বেকুসুর খালাস পাবার পর বি,এন,পি আইন আদালত , ও বিচার কার্যক্রম নিয়ে বা বিচারের বিরুদ্ধে বিন্দু মাত্র টু শব্দ করেনি,
এতে কি প্রমাণিত হলো?
বিচারে হেরে গেলে, আইন আদালত নিরপেক্ষ নয়,
আবার বিচারে জয়ী হলে আইন আদালত সবঠিক আছে।
বর্তমান সরকারের মেয়াদের শেষ মুর্হুতে আদালত কর্তৃক দেওয়া তারেক রহমানের রায় মেনে নেবার মাধ্যমে বি,এন,পি প্রমাণ করলো তারা নীতিগত ভাবে বর্তমান সরকারের সব আইনী বিচার প্রকিৃয়া মেনে নিয়েছে, বি,এন,পি আরো মেনে নিয়েছে বর্তমান সরকারের বিচার ব্যাবস্থা ১০০% নিরপেক্ষ ও সঠিক। এতে করে বি,এন,পির গত ৫ বছরের অভিযোগ মিথ্যা প্রমাণিত হলো,
আর জয়ী হলো বর্তমান সরকারের বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা। এতে আরো প্রমাণিত হলো আর্ন্তজাতিক আদালতের যাবতীয় বিচার কার্যক্রম যথাযত ও নিরপেক্ষ ভাবে হচ্চে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

