মিঠাইলালের মিষ্টি দোকান
২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মিঠাইলালের মিষ্টি দোকান
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি
পথের ধারে গাছের তলায়
মিঠাইলালের মিষ্টি দোকান।
তার দোকানের মিষ্টি খেলে
জুড়ায় সবার মন আর প্রাণ।
সেদিন দেখি গাঁয়ের মোড়ল
তাঁর নাতির শুভ জন্মদিনে,
রসগোল্লা আর পানতোয়া
নগদ দামে নিলেন কিনে।
বিয়েবাড়ি আর অন্নপ্রাশনে
গাঁয়ের সবাই তারে ডাকে,
সন্দেশ পেড়া, খাজা ও গজা,
দোকানে সাজানো থাকে।
একদিন দেখি পাড়ার হীরু
পুজোর চাঁদা চাইতে আসে,
চাঁদার কথা শুনে মিঠাইলাল
জোরে হো হো করে হাসে।
পূজোর চাঁদা ! চালাকি নাকি?
হবে না, চলে যাও বাছাধন।
জানো নাকি তুমি নাস্তিক আমি
বলে ওঠে জোরে করি গর্জন।
মিঠাইলালের মতো কিপটে
এ তল্লাটে কেউ আর নাই,
পূজোর চাঁদা একটি পয়সা
পাড়ার হীরুকে দিতে যায়।
দিনের শেষে বেচাকেনা সেরে
ঘরে ফেরে রোজ সন্ধ্যায়।
আঁধার রাতে জোনাকিরা জ্বলে
দোকানের খোলা বারান্দায়।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর...
...বাকিটুকু পড়ুন
সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক...
...বাকিটুকু পড়ুন