ফুলের ব্যথা
০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফুলের ব্যথা
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)
ঝরা ফুলের কান্না ঝরানো
মৌন ইতিহাস কথা কয়,
না ফোটা ফুলের কলিরা
শত ব্যথা সয়ে বেঁচে রয়।
ঝরা ফুলের কান্নাতে আজ
ছেয়ে গেছে বিশ্বের গগন,
না ফোটা ফুলকলিরা কেমনে
ফিরে পাবে ফুটন্ত জীবন।
ঝরা ফুলের কান্নাতে আজ
সারা দেশ গেছে ছেয়ে,
না ফোটা ফুলকলিদের অশ্রু
ঝরিছে দু’চোখ বেয়ে।
ঝরা ফুলের কান্না আজও
কবির হৃদয় মাঝে বাজে,
নাফোটা ফুলের কলিরা শরমে
নুয়ে পড়ে সদা লাজে।
ফুল যদি ঝরে যাবে তবে
নব রূপে ফোটে কেন?
নিশার স্বপনে কবির জীবনে
জমে ব্যথার পাহাড় যেন।
নিয়ে এসো এক ফুটন্ত সকাল
মুছে দাও ঝরা ফুলের কান্না,
না ফোটা ফুলের কলিরা কাঁদে
সহি নিশিদিন শত বঞ্চনা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প...
...বাকিটুকু পড়ুন