somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হয়তো বা যা ঘটার তা-ই ঘটছে .... দুটি হাদিসের আলোকে কিছু নিজস্ব ভাবনা!!

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাসুলুল্লাহ সাঃ বলেন,আমার যুগ শ্রেষ্ঠ যুগ (নবী স. ও সাহাবাদের যুগ) এরপর যারা তাদের নিকটবর্তী (তাবেঈর যুগ) এরপর যারা তাদের নিকটবর্তী (তাবে-তাবেঈরযুগ) এবং পরবর্তী যুগে মিথ্যার উদয় হবে।- সহীহ বূখারী খণ্ড ৩, বই ৪৮ হদীস নং ৮১৯। এই হাদিসের আলোকে আমরা বলতে পারি আমরা ফেৎনা বা মিথ্যার যুগেই রয়েছি। এখন প্রশ্ন জনাব জাকির নায়েক কোন যুগের আলেম? অবশ্যই বর্তমান অর্থাৎ মিথ্যার যুগের। আবার প্রশ্ন তিনি কোন যুগের আলেমগনের ভুল ধরে বেড়াচ্ছেন? সেই সব যুগের আলেমগনের যারা উক্ত হাদিস অনুযায়ী শ্রেষ্ঠ যুগের কাছাকাছি আলেম। কারণ চার মাজহাবের চার ইমামই এলেম হাছিল করেছেন সাহাবি, তাবেঈন, তাবে-তাবেঈন (রাঃ) গনের নিকট থেকে সরাসরি। অর্থাৎ শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ আলেমদের থেকে জ্ঞ্যন হাছেল করে কোরআন হাদিস বিশ্লেষন করেই তাঁরা মাসয়ালা মাসায়েল প্রণয়ন করেছেন। আর যখন কেউ এই যুগে এসে নিজে নিজে কোরআন হাদিস পড়ে ব্যাখ্যা করে পূর্বোক্ত অধিকতর শ্রেষ্ঠ যুগের আলেমগনের ভুল ধরেন, বুঝতে হবে গোমরাহীর পথে কারা বেশী অগ্রগামী।

আবার আরো একটি হাদিস আছে। রসুল ( সাঃ ) ইরশাদ করেন, আল্লাহ তাআলা এই ইলমকে (কুরআন-সুন্নাহ সম্বলিত জ্ঞানকে) মানুষের অন্তর থেকে টেনে বের করে তুলে নিবেন না। বরং আলেমদেরকে তুলে নিবেন। অর্থাৎ আল্লাহর হুকুমে আলেমদের মৃত্যু হতে থাকবে। কিন্তু সমাজে শিক্ষার সুব্যবস্থা, পরিবেশ, চাহিদা ও মূল্যায়ন না থাকার কারণে এ শূন্যস্থান পূরণ হবে না। এক সময় যখন সমাজে বিজ্ঞ আলেম বিদ্যমান থাকবে না, তখন অজ্ঞ ব্যক্তিদেরকেই সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হবে। (যথা- রাষ্ট্র প্রধান, বিচারক, মুফতি, ইমাম প্রমুখ।) এবং তাদের নিকট থেকে বিভিন্ন সমস্যার সমাধান চাওয়া হবে। তারা জ্ঞান বহির্ভূত বিবেক বিবর্জিত যা তা সমাধান দিয়ে নিজেরাও ভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও ভ্রষ্ট করবে।

যুগ শ্রেষ্ঠ চার ইমাম অনেক আগেই গত হয়েছেন। তাদের রেখে যাওয়া জ্ঞ্যান যারা চর্চার মাধ্যমে জিইয়ে রেখেছেন, তারাও অনেকে চলে গেছেন, ফলশ্রুতিতে তাঁদের শুণ্যস্থান পূরণ হচ্ছে কাদিয়ানি, ওহাবি, মওদুদি, নায়েকী-দের মতো আলেমদের দ্বারা। কারণ তারাই ধীরে ধীরে ব্যপৃত হচ্ছেন মানুষের মাঝে। যুগ শ্রেষ্ঠ আলেমগনের ভুরি ভুরি ভুল তারা বর্তমান যমানায় এসে নতুন করে কোরআন হাদিসের ব্যাখ্যা তৈরী করে বের করছেন। সুতরাং উপরোক্ত হাদিসেরই বাস্তবায়ন চলছে।

সেই কারণে যদি সমগ্র বিশ্বের মুসলমানও নায়েকী পন্থী হয়ে যায় বর্তমানে, তবে অবাক হবার কিছু নেই। কারণ মানুষ সৃষ্টির শুরু থেকেই বারংবার ভুল করেছে, আল্লাহকে ভুলেছে, আল্লাহ বারংবার নবী রাসুল (আঃ) প্রেরণের মাধ্যমে তাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। যেহেতু রাসুলে করিম (সাঃ) এঁর আগমন ঘটে গেছে, সেহেতু নতুন কোন নবী রাসুলের আর আগমন ঘটবে না। মানুষ ধীরে ধীরে গোমরাহীর চরম সীমায় পৌছে গেলেই আল্লাহ তায়ালা ক্বেয়ামত ঘটাবেন। সুতরাং আমরা সেই ক্রান্তিকালই বুঝি অতিক্রম করছি ....
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×