
যখন আপনি কোন গোপনীয় অন্যায় কাজের সাথে জড়িত থাকবেন, তখন সেটাকে গোপন রাখার জন্য সর্বাত্মক স্বচেষ্ট থাকবেন। যদি আপনার এইসব গোপন কাজের কোন সাক্ষী থাকে, তবে আপনি তার কাছে সব সময়ের জন্য ধরা থাকবেন। আর যারা আপনার অন্যায় কাজের সাক্ষী, তারা যদি কু স্বভাবের হয় এবং টপ লেভেলের ক্ষমতাধর হয় অর্থাৎ আপনাকে তারা যেমন খুশি তেমন নাচাতে সাজাতে পারবে, তাহলে তো কথাই নাই। সারা জীবন তো দূর, বংশ পরম্পরায় আপনি তাদের কাছে ধরা থাকবেন। কোন কারণে আপনি যদি তাদের বিরুদ্ধাচারণ করেন বা করার কোন সম্ভাবনা প্রকাশ পায়, তখন তারা আপনার আকাম কুকামের কিছু স্যাম্পল প্রকাশ করে আপনাকে সতর্ক করে দেবে ... ভয় দেখাবে! আম ছালা সব খোয়ানোর ভয়ে আপনি সুড় সুড় করে তাদের কথায় নাচবেন, হাসবেন ... যতদিন দেহে প্রাণ থাকবে, ততদিন তাদের নাচের পুতুল হয়ে আপনাকে দিনাতিপাত করতে হবে। আপনি প্রাণহীন জড় বস্তুর ন্যায় দিন যাপন করবেন।
জীবনটা আসলে কদিনের? এর মধ্যে এতো শত অন্যায় পাপ আর অপরাধের কি আদৌ কোন প্রয়োজন আছে? মুসলিম বা অমুসলিম কেউই তো আজীবন দুনিয়াতে থাকে না। মরার পরে কিছু সাথে করে নিয়েও যেতে পারে না। তাহলে কেনো আমরা এতো এতো অন্যায়ের সাথে জড়াই?
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২৪ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




