তুমি এখন কাঁকতাড়ুয়া
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি এমন কেন?
ইচ্ছের গড়াগড়িতে
মেঘশুন্য আকাশে
বৃষ্টির বান আসে,
মাটির পরতে পরতে
যে শীতলতা-
তা ভেঙ্গে ফুঁসে আসে
দেঁহাতী কাঁপন!
তবু তুমি
নিশ্চলা শামুক,
না ভেজা কচুপাতা,
নিষ্প্রাণ কাঁকতাড়ুয়া!
ইচ্ছেরা গলা জড়িয়ে
বলে না তোমায়?-
'চল ঘর বাঁধি,
আমাদের সন্তানেরা বড় হবে
শাসনে শাসনে'
তুমি এমন কেন?
জোছনার আবেশে
নেশার জ্বর ওঠে
ঘুমন্ত সবুজ পাতায়,
অচেনাকে ছোঁবে বলে
বাঁদুড় ছুড়ে দেয়
শব্দতীর;
আর তুমি?
ঘুমকে রাত ভেবে
মশারী টাঙ্গাও!
তুমি এমন কেন?
কাটাকুটির এই ভুল চিঠি
পৌঁছোয় না
তোমার ডাকবাক্সে!
আমার দীর্ঘশ্বাস
ঠাঁই পায় না
তোমার নিশ্বাসে!?
তুমি এমন কেন?
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন