দেখতে থাকি দুটি হাতের ছায়া
দেখতে থাকি কত ধরে মায়া
দেখি সেসব ছায়ার ভাঁজে ভাঁজে
চোখ এড়ানো কান্না লুকিয়ে থাকে
স্মৃতিরা সব হচ্ছে জড়-সড়
দুহাতের ফাঁক হচ্ছে আরো বড়
ছায়ার মায়া বকুল ফুলের সাদায়
স্মৃতির নুপূর হারিয়ে যায় কাদায়।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


