না হয় অংক কষে-
একটু ভালবাসুন আমায়।
ধরুন, দশ ফোঁটা ভালবাসা আছে আপনার হৃদয়ে
নিংড়ে দিনই না দু'ফোঁটা,
এত্ত কৃপণ কেন আপনি?
ঐ যে সবুজ শৈবাল
সেও অত কৃপণ নয়, দেখুন না চেয়ে,
পড়ছে অবিরত-
শ'ফোঁটা শিশির
'ধন্য আজি দিঘী, পূন্যি তোমার লাগি'!
শৈবালের মুখে মিট মিট হাসি
আপাদমস্তক প্রশান্ত
দীঘির গর্ভে শৈবালের শুক্রানু!
আপনি শুনেছি, বিশাল প্রেমিক (আ)----
----শৈবালের শীর্ণতা নেই আপনাতে,
আছে সবুজ-লাল-নীল ভালবাসা
আমার দীপ্ত পথের আশা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

