somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেরীওয়ালা

২৭ শে এপ্রিল, ২০০৬ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গন্ডার কে কাতুকুতু দিলে নাকি সাত দিন পর টের পেয়ে হাসে। আর জাহানারা ইমাম টের পেলেন 21 বছর পর 92 সালে । এমনই উত্তাল আন্দোলন যে, যেই আওয়ামী লীগ সাপোর্ট সরিয়ে নিলো, অমনি আন্দোলন পপাত ধরনীতল। আজকাল তো দূরবীন দিয়ে খুজে বের করতে হয় নির্মুল কমিটিকে।

আরেক জন মুক্তিযুদ্ধের ফেরীওয়ালা আছেন। নাম জাফর ইকবাল। মুক্তিযুদ্ধের উত্তাল দিন গুলিতে প্রথমে শর্শীনার পীরের রাজাকার বাহিনীতে নাম লেখাতে গিয়ে ব্যার্থ হয়ে নয় মাস গর্তে কাটিয়ে দিলেন। তার টগবগে যৌবন তাকে যুদ্ধে যোগ দিতে উদ্্বুদ্ধ করে নি। যুদ্ধ শেষে চললেন আমেরিকা। 18 বছর ক্যালটেক আর বেল কমিউনিকেশনস এ সফল ক্যারিয়ার শেষে হটাৎ মুক্তিযুদ্ধের চেতনার বাণ ডাকলো। নেমে পড়লেন দেশ উদ্ধারে। কে জানে, হয়তো রাজাকার নানার পাপ স্খলনের উদ্দেশ্যে, অথবা নিজের যুদ্ধে না যাওয়ার অপরাধ বোধ থেকে। শহীদ জননীর নামে হল হবে শা.বি. তে। সে কি আন্দোলন। দাবী আদায় না করে ঘরে ফিরবো না বলে বেল ল্যাবে গিয়ে বসে রইলেন। এদিকে ইউনিভার্সিটি বন্ধ মাসের পর মাস। সেশন জট বাড়ে বাড়ুক অসুবিধা নাই। সাফার করবে ছাত্র/ছাত্রী রা, উনার কি আসে যায়। ছাত্র/ছাত্রীদের অনশন নিয়ে কলাম লিখলেন আমেরিকায় বসে- 'আহা! কচিমুখ গুলি স্মরন করে আমি খেতে পারি না।'
সেই পর্ব শেষ। মাঝখানে লাগলেন রাজনীতিবিদ দের পিছে। তাদের ছেলেমেয়ে রা কোন দেশে লেখা পড়া করে এই ধরনের বিতং। এটাও এখন বন্ধ। নিজের ছেলে মেয়েরাই যে বাইরে পড়ে!

সেই সংক্রমন এখন ব্লগে। কেউ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এ সি লাগানো রুমে পড়াশোনা করে, কেউবা লন্ডন, আমেরিকায় বসে দেশ উদ্ধারের বানী শোনাচ্ছেন। আবেগের ফুলঝুড়ি ছোটাচ্ছেন। আবার মুক্তিযুদ্ধ হবে, দেখে নেবো টাইপের হূঙ্কার দিচ্ছেন।

এই সব মহান ব্যাক্তিদের বিনয়ের সাথে বলি, আমাদের পুর্বপুরুষেরা, সেই সময়ের শ্রেষ্ঠ
সন্তানেরা জীবন উৎসর্গ করে একটা লাল সবুজ পতাকার দেশ উপহার দিয়েছেন। আপনারা না হয় ক্যারিয়ার টা একটু বিসর্জন দিয়ে, সাধারন মানুষের পাশে দাড়িয়ে কূশিক্ষা, দুর্নী তি, ক্ষুধা, অভাব আর দারিদ্্রের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন। সবাই একটু দেখুক, কাগজে কলমে বা কিবোর্ডে নয়, বাস্তবেই দেশের জন্য কিছু করছেন।

গালাগালি গুলো তখন পর্যন্ত না হয় বন্ধ থাক।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×