অসাম একটা মুভি। আমার কাছে খুবই ভালো লেগেছে। বেন স্টিলার এর অনবদ্য অভিনয় আর সেই চিরচেনা এডি মারফি। প্রথমে ভেবেছিলাম খুব ফানী হবে। কিন্তু না। অল্প বিস্তর ফান যদিও বা আছে কিন্তু মোটামুটি সিরিয়াস টাইপ মুভি মিক্সার উইথ ফান। দেখতে পারেন। খারাপ লাগবে না। বেশ ভালই টাইম পাস হয়েছে আমার। কিছু কিছু জিনিস খুবই দৃষ্টিকটু লেগেছে আমার কাছে। দেখুন, মন্তব্য ও শেয়ার করুন।
মুল প্লট :
বেন ষ্টিলার ও তার কয়েকজন কলিগ ( কেসি এফ্লেক অন্যতম) নিউইয়র্ক এর একটি রেসিডেন্সিয়ার এপার্টমেন্ট এ চাকরী করে। বেন ষ্টিলার থাকে ঐখানকার ম্যানেজার। আর কেসি এফ্লেক থাকে তার বোনের হাজব্যান্ড। কেসি এফ্লেক আবার সেখানকার রিসিপশনিষ্ট ও। ভালই চলতে থাকে তাদের দৈনন্দিন জীবন। এর মধ্যে এক নতুন লিফ্ট মেকানিক আসে তাদের বিল্ডিং এ। ও বলতেই ভুলে গেছি এই এপার্টমেন্ট বিল্ডিং টি নিউ ইয়র্ক এর সবচাইতে দামী। গড় দাম এক একটি এপার্টমেন্ট এর ৭ মিলিয়ন।
তাদের এপার্টমেন্ট এর পেন্টহাউস এ একজন প্রচন্ড ধনী মানুষ থাকেন। যিনি ওয়াল ষ্ট্রীট এ কাজ করেন। সবাই তাকে খুব সমীহ করে চলেন। একদিন তাকে এফবিআই এসে ধরে নিয়ে গেল। তার অপরাধ উনি নাকি ফ্রড করেছেন। বেন ষ্টীলার কোনভাবেই বিশ্বাস করতে পারে না। পরে জানা যায় সবাই তার কাছে টাকা ইনভেষ্ট করেছে দ্বিগুন হবার আশায়। সবাই বুঝতে পারে যে সে সত্যিই ফ্রড করেছে। এরমধ্যে তার জামিন হয়। একদিন বেন ষ্টীলার তার সঙ্গী সাথীদের নিয়ে ঐ লোকের ফ্লাট এ গিয়ে তাকে অপমান করে আর তার একটি ফেরারী গাড়ী থাকে যেটি তারা ভাংচুর করে। এই গাড়িটি পার্ট বাই পার্ট খুলে উপরে নিয়ে যাওয়া হয়েছিল। দেন আবার এ্যাসেম্বলি করা হয়েছিল। ভাংচুর এর কারনে তাদের তিনজনার চাকরি চলে যায়। এর মধ্যে বেন ষ্টীলার এক এফবিআই অফিসার এর মাধ্যমে জানতে পারে যে ঐ লোক এর অন্ত্যত বিশ মিলিয়ন ডলার ঐ এপার্টমেন্ট এর কোথাও বা অন্য কোথাও লুকানো আছে যা তারা খুজে পাই নাই। বেন ষ্টীলার বুঝতে পারে টাকা কোথায় থাকতে পারে। তারপর সে তার দল ভারী করতে থাকে ঐ টাকা উদ্ধার করার জন্য। এভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে কাহিনী হাস্যরস এর ভিতর দিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




