somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিসি’র অনড় অবস্থানে অচল জাবি ! আন্দোলনের আপডেট আসছে ।

৩০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপডেট : যেকোন সময় পদত্যাগ করতে পারেন সমাজ বিজ্ঞান অনুষদের ডীন সাজেদ করিম। এতে করে ভিসি আরও কোনঠাসা হয়ে পড়বে।
---------------------------------------------------------------------------

আপডেট : এখন জাবির আন্দোলনকারী শিক্ষকরাই চিন্তা করছেন ভিসি পদত্যাগ না করলে তারাই পদত্যাগ করতে পারেন ।
--------------------------------------------------------------------------

অধ্যাপক শরীফ এনামুল কবির। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি। নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, ছাত্রলীগকে মদত, এমনকি যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন করছেন ছাত্র-শিক্ষকরা। আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। তারা প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছে নিরাপত্তা চেয়েছেন। বিশ্ববিদ্যালয়ে চলছে টালমাটাল অবস্থা। কিন্তু ভিসি অনড়। পদত্যাগের দাবি তিনি মানবেন না। এ অবস্থায় অচল হয়ে পড়েছে জাবি। পদত্যাগ করেছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন আবদুল বায়েস। ক্যাম্পাসের উত্তাল পরিস্থিতিতে ভিসিকে জরুরি তলব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এম্বুলেন্সে করে ভিসি গতকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ২০০৯ সালের ২৪শে ফেব্রুয়ারি ভিসি হিসেবে নিয়োগ পান তিনি। এরপর থেকে তার বিরুদ্ধে আন্দোলন দানা বেঁধে ওঠে। গত ৯ই জানুয়ারি ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র জুবায়ের হত্যাকাণ্ডের পর ৮ দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকরা। ছাত্ররা আন্দোলনে নামেন ৪ দফা দাবি নিয়ে। ভিসি’র টালবাহানায় আন্দোলন এখন এক দফা দাবিতে পরিণত হয়েছে। গত ১০ই মার্চ থেকে ভিসি’র অপসারণের দাবিতে আন্দোলনে রয়েছে শিক্ষকরা। ১০ই মার্চ থেকে ২০শে এপ্রিল পর্যন্ত প্রতিদিন তারা ভিসি অফিস ঘেরাও-এর মাধ্যমে বিক্ষোভ-অবরোধ কর্মসূচি পালন করেন। ২১শে এপ্রিল থেকে শিক্ষকরা তাঁবু টাঙিয়ে কাঁথা, বালিশসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে অবস্থান নেন ভিসি’র বাসার সামনে। ২৭শে এপ্রিল বাসার পেছনের ফটক দিয়ে বেরিয়ে যান ভিসি। আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে যোগ দিয়েছেন সাংস্কৃতিক জোটের কর্মীরাও। বাসার অন্য গেটে ভিসি’র নিরাপদ গমনাগমন নিশ্চিতের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের পাশাপাশি অবস্থান নিয়েছে ভিসি গ্রুপ ছাত্রলীগ ও ভিসিপন্থি শিক্ষকরা। এতদিন কেবল আন্দোলনকারী শিক্ষকরাই ক্লাস নেয়া থেকে বিরত ছিলেন। ২৭শে এপ্রিল থেকে ভিসিপন্থী শিক্ষকরা ভিসিকে পাহারা দেয়ার কাজে নিয়োজিত হওয়ায় তারাও ক্লাস-পরীক্ষা নিতে পারছেন না। এ অবস্থায় এক মাস আগেই আগামী ৫ই মে থেকে ভিসি ক্যাম্পাসে গ্রীষ্মের ছুটি ঘোষণা করেছেন। নিষিদ্ধ ঘোষণা করেছেন সভা, সমাবেশ ও অবরোধ কর্মসূচি। কোন কিছুতেই কাজ হচ্ছে না। প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক একেএম শাহনেওয়াজ জানান, জুবায়ের হত্যাকাণ্ডের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, প্রক্টর, প্রক্টরিয়াল বডির অপসারণসহ বিভিন্ন দাবিতে জানুয়ারি থেকে আন্দোলন করে আসছি। এর মধ্যে ভিসি কেবল ধাপে ধাপে প্রক্টরসহ প্রক্টরিয়াল বডির পুনর্গঠন করেছেন। অন্য কোন দাবিই পূরণ করেননি। ফার্মেসি বিভাগের শিক্ষক মাফরুহী সাত্তার টিটু জানান, গত ২৫শে এপ্রিল ভিসি’র মদতে উদ্ভিদবিজ্ঞান বিভাগে ঘটে যায় চরম অনাকাঙ্ক্ষিত ঘটনা। ওই বিভাগের সভাপতি মোহাম্মদ আলী আকন্দ মামুনের সঙ্গে অন্য শিক্ষকদের বিরোধ দীর্ঘদিন ধরেই চলছিল। এরই ধারাবাহিতকায় বিভাগীয় শিক্ষকরা ২৫শে এপ্রিলের সভায় বিভাগীয় সভাপতি মামুনকে অবরুদ্ধ করে রাখে। এ সময় অন্য শিক্ষকদের সঙ্গে মামুনের প্রচণ্ড গালিগালাজ, বাগ্‌বিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক শামসুল আলম সেলিম জানান, বেশ কয়েকদিন ধরেই আমরা ভিসিকে তার বাসায় অবরুদ্ধ করে রেখেছিলাম। আমাদের অবস্থান সব সময় মূল গেটে। শুক্রবার বিকল্প গেটে অবস্থান নেয় পুলিশ, ভিসিপন্থি ছাত্র লীগ এবং শিক্ষকরা। তারা ক্যাম্পাসে জঙ্গি আচরণ ও তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ভিসি’র নির্দেশেরই হামলা চালানো হয় জোট নেতা-কর্মীদের ওপর। প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক কামরুল আহসান টিটু জানান, ক্যাম্পাসে সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ভিসি’র ইন্ধনে। ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করতে হলে ভিসি’র পদত্যাগের কোন বিকল্প নেই। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএ মামুন জানান, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্র-শিক্ষক কেউ নিরাপদ নয়। মিথ্যাবাদী, দুর্নীতিবাজ, সন্ত্রাসী ভিসিকে আর দেখতে চাই না। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরবো না। আন্দোলনরত শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, জুবায়ের হত্যাকাণ্ড নিয়ে প্রশাসন অনেক খেলা খেলছে। ভিসি নিজ সন্ত্রাসীদের লালন করেন। খুনিদের কেক খাওয়ান। ক্ষমতায় টিকে থাকতে ছাত্র ও শিক্ষকদের মধ্যে তৈরি করেছেন পৃথক গ্রুপ। আমরা ক্যাম্পাস থেকে সন্ত্রাস নির্মূল করতে চাই। এ কারণেই ভিসিকে পদত্যাগ করতে হবে। আন্দোলনকারী শিক্ষার্থী শাকিলা সামরিন বলেন, ভিসি ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থেই ভিসিকে পদত্যাগ করতে হবে। আন্দোলনকারী অপর শিক্ষার্থী হাসান আখতার সিনা ভিসিকে উদ্দেশ্য করে বলেন, দ্রুত বিদায় হোন। নয়তো ঝেঁটিয়ে বিদায় করা হবে।
ভিসি’র অপকর্ম: ভিসি অধ্যাপক শরীফ এনামুল কবিরের বিরুদ্ধে কেবল শিক্ষক নিয়োগ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টির অভিযোগই নয়। তার বিরুদ্ধে রয়েছে যৌন কেলেঙ্কারির মতো ভয়াবহ অভিযোগ। আন্দোলনকারী শিক্ষকরা অভিযোগ করেছেন- গণমাধ্যমকর্মীদের ওপর চাপ, যৌন নিপীড়কদের রক্ষা, ক্যাম্পাসে বৃক্ষ নিধন, পদ রক্ষায় শিক্ষক ও ছাত্রদের মধ্যে পৃথক ক্যাডার গ্রুপ তৈরি, প্রতিপক্ষদের বহিষ্কার, প্রবীণ শিক্ষকদের লাঞ্ছনা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিধিনিষেধসহ নানা ধরনের অপকর্ম করে আসছেন ভিসি। আন্দোলনকারীরা জানান, ভিসি হিসেবে নিয়োগ পাওয়ার পর ২৮তম ব্যাচের এক ছাত্রীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার আশ্বাস দিয়ে তার সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলেন। ২০০৯ সালের জুলাই মাসে রাজধানীর একটি হোটেলে অসামাজিক কাজে লিপ্ত হন ভিসি। তারপরও ওই ছাত্রীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়নি। এ কারণে ওই ছাত্রী ভিসি’র বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। একপর্যায়ে ভিসি ছাত্রলীগ নামক ক্যাডারদের দিয়ে ওই ছাত্রীকে হত্যার হুমকি দেন। ভিসিপন্থিদের হুমকি এবং নিজের মানসম্মানের ভয়ে ওই ছাত্রী এখন নিরুপায়। একাধিক ছাত্রীর সঙ্গে তিনি গড়ে তোলেন অবৈধ সম্পর্ক। ভিসি’র এক সময়ের পিএইচডি’র ছাত্রীর সঙ্গে রসায়ন বিভাগের ল্যাবে ২০০৩ সালে একই বিভাগের অধ্যাপক ইলিয়াস মোল্লা ও আবদুল জব্বার হাওলাদারের কাছে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন বর্তমান ভিসি। বিএনপি-জামায়াতপন্থি ওই দুই শিক্ষক এখন ভিসি’র খুবই আস্থাভাজন। অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার তার আদাবরের বাসায় ওই ছাত্রী ও অধ্যাপক শরীফকে অনৈতিক কাজে জড়িত হওয়ার সুযোগ করে দেন। অধ্যাপক ইলিয়াস মোল্লা ও আবদুল জব্বার হাওলাদার ভিসি’র যৌন কেলেঙ্কারির প্রত্যক্ষ সাক্ষী হওয়ায় তারা ভিসি’র কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন বিভিন্ন সুবিধা। এ দু’জনের সুপারিশে গত তিন বছরে বিএনপি-জামায়াতপন্থি প্রায় ১৫ জন শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে। আবদুুল জব্বার হাওলাদার নিজেও হাতিয়ে নিয়েছেন জীববিজ্ঞান অনুষদের ডিনের পদ। অধ্যাপক শরীফ এনামুল কবির ২০০৪ থেকে ২০০৬ সাল সময়ে ওই ছাত্রীর সঙ্গে বেশ কয়েকবার সুইডেন ও সিঙ্গাপুর ভ্রমণ করেন। ২০১০ সালে ওই ছাত্রীর বাসায় যাওয়ার কারণে অধ্যাপক শরীফ লাঞ্ছিতও হন। ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক ভিসি’র পারিবারিক জীবনে অশান্তি সৃষ্টি করে। ভিসি’র স্ত্রী বিষয়টি মীমাংসার জন্য ভিসি’র আস্থাভাজন ছাত্র বর্তমান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানকে জানান। এ নিয়ে বৈঠক হয়। এরই মধ্যে মিজানুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদের জন্য আবেদন করেন। ছাত্রীকে ওই দিয়ে তদবির করান মিজানুর রহমান। এরপরও চাকরি না হলে অধ্যাপক শরীফ ও মিজানুর রহমানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। থলের বিড়াল বেরিয়ে আসে মিজানের কাছ থেকে। ভিসি মিজানের বিরুদ্ধে ২০১০ সালের ৫ই মে আশুলিয়া থানায় একটি জিডিও করেন। ওই ছাত্রীকে নিয়ে মালয়েশিয়া হয়ে সুইডেন যাওয়ার সময় অধ্যাপক শরীফের আরেক আস্থাভাজন ছাত্র রাকিব সফরসঙ্গী ছিলেন। মালয়েশিয়ায় অধ্যাপক শরীফ ওই ছাত্রীকে নিয়ে রাত্রি যাপন করেন। দেশে ফিরে রাকিব বিষয়টি অধ্যাপক শরীফের স্ত্রীকে জানিয়ে দেন। এ নিয়ে পারিবারিক কলহ বাড়লে ভিসি রাকিবকে কোন কারণ ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করেন। ভিসি’র আরও একজন বান্ধবী রয়েছে। তাকেও চাকরির আশ্বাস দেয়া হয়েছিল। সিলেকশন কমিটির সুপারিশ সত্ত্বেও ভিসি’র সঙ্গে বিতর্কিত সম্পর্কের কারণে তাকে চাকরি দেয়া হয়নি। ২০০২ সালে শিক্ষক সমিতির সভায় রসায়ন বিভাগের প্রবীণ অধ্যাপক সৈয়দ শফিউল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। এরই পথ ধরে শিক্ষক সমিতির সভাপতি ড. এএ মামুনকে লাঞ্ছিত করেন তারই নিয়োজিত সাবেক প্রক্টর অধ্যাপক আরজু মিয়া। এক সময়কার বিএনপিপন্থি শিক্ষক আলী আকন্দ মামুন এখন ভিসি’র অলিখিত পরামর্শক। বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে ভিসি’র পক্ষে অবস্থান না নেয়ায় মামুন একই বিভাগের অধ্যাপক ফিরোজা হোসেনকে লাঞ্ছিত করেন। বিভাগের সকল শিক্ষক তাকে বয়কট করেছেন।
শিক্ষক নিয়োগ: বর্তমান ভিসি ক্ষমতায় এসে গত তিন বছরে ২২৪ জন শিক্ষক নিয়োগ দিয়েছেন। শিক্ষক সমিতি, সিনেট, সিন্ডিকেটসহ বিভিন্ন নির্বাচনের আগ মুহূর্তে ভোটার বাড়াতে গণহারে শিক্ষক নিয়োগ দেয়া হয়। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেন। এসব নিয়োগের ক্ষেত্রে মেধার চেয়ে রাজনৈতিক, আর্থিক ও আত্মীয়করণই গুরুত্ব পায়। নিয়োগ ও ছাত্রভর্তির ক্ষেত্রে প্রক্টর আরজু মিয়া ইতিমধ্যেই মিস্টার আড়াই লাখ হিসেবে পরিচিতি পেয়েছেন। এত নিয়োগের পরও ৩ বছরেও ভিসি প্যানেল নির্বাচন দেয়ার সাহস করেননি অধ্যাপক শরীফ। অনির্বাচিতভাবেই তিনি ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন। যেসব শিক্ষক অতীতে সন্ত্রাসী কার্যকলাপে পারঙ্গমতার পরিচয় দিয়েছেন তাদেরকে তিনি প্রক্টরিয়াল বডিতে স্থান দিয়েছেন। এর মাঝে সহকারী প্রক্টর সাব্বির আলমের বিরুদ্ধে রয়েছে বেগম জিয়ার ম্যুরাল ভাঙার অভিযোগ। সহকারী প্রক্টর কামাল হোসেন, ফিরোজুল হাসান, সায়েদুর রহমান ছিলেন ছাত্রলীগের ক্যাডার। এছাড়া ছাত্রলীগের কোন্দলে রয়েছে তার বিশেষ ভূমিকা। তিনি ছাত্রলীগের একটি গ্রুপকে নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে।
যৌন নিপীড়কদের রক্ষা: আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক আবদুুল্লাহ হেল কাফী এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদ সানির বিরুদ্ধে আনীত যৌন হয়রানির বিচার ছিল সময়ের দাবি। দু’জন শিক্ষকই আওয়ামীপন্থি হওয়ায় তাদের পক্ষপাতমূলক বিচারের মাধ্যমে রেহাই দেয়া হয়েছে। আবদুল্লাহ হেল কাফীসহ অপর দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগের এক শিক্ষিকা বিভিন্ন সময়ে ৫ বার মৌখিকভাবে ও ১ বার লিখিতভাবে যৌন হয়রানির অভিযোগ করেন। এরপরও ব্যবস্থা না হওয়ায় ওই শিক্ষিকা গত বছরের ১৫ই এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ জন শিক্ষিকাকে সঙ্গে নিয়ে ভিসি’র কাছে লিখিত অভিযোগ দেন। শিক্ষক-শিক্ষার্থীর আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌন নির্যাতনকারী শিক্ষকের লঘু শাস্তি দেয়। ২০০৯ সালে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের তৎকালীন সভাপতি সহযোগী অধ্যাপক আহমেদ সানির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন ওই বিভাগের ৬ শিক্ষার্থী। অভিযোগ প্রমাণিত হওয়ায় পর ওই শিক্ষককে বেতন-ভাতাসহ সব সুবিধা বজায় রেখে ২ বছরের বাধ্যতামূলক ছুটি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ধরনের অভিযোগে এর আগে বাংলা বিভাগের শিক্ষক ড. গোলাম মোস্তফা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক তানভীর সিদ্দিককে যৌন হয়রানির অভিযোগে স্থায়ী বহিষ্কার করা হয়েছিল। ভিসি’র আস্থাভাজন হওয়ার কারণেই কাফী ও সানি এখন শিক্ষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।
গণমাধ্যম কর্মীদের ওপর চাপ: ভিসি বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ওপর অব্যাহতভাবে চাপ প্রয়োগ করে আসছেন। ভিসি কিংবা প্রশাসনের কারও বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশিত হলেই ক্ষেপে যান অধ্যাপক শরীফ। ফোন করে গালিগালাজ করেন রিপোর্টারদের। পত্রিকার সম্পাদকদেরও ফোন করে সংশ্লিষ্ট রিপোর্টারের বিরুদ্ধে নালিশ দেন। গত তিন বছরে ভিসি’র ক্যাডারদের হামলার শিকার হয়েছেন প্রায় ১০ সাংবাদিক। বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে ভিসি’র পক্ষে সংবাদ প্রকাশ না করার কারণে তিনি তার আস্থাভাজন ৪ জন সাংবাদিক (বিশ্ববিদ্যালয় প্রতিনিধি) নিয়ে আলাদা প্রেস ক্লাব গঠন করান। গত ২৬শে এপ্রিল তাদের নামে আলাদা কক্ষ বরাদ্দ করেন।
টেন্ডারবাজি: গত তিন বছরে ক্যাম্পাসে প্রায় ৫০ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়নের কাজ হয়েছে। এ টাকার একটি বড় অংশ ভিসি এবং প্রক্টর আরজু মিয়া, প্রভোস্ট আবদুুল মান্নান চৌধুরী, এসএম বদিয়ার রহমান, কলা অনুষদের ডিন অসিত বরণ পালসহ ভিসিপন্থি কয়েকজন শিক্ষক এবং ভিসি লীগ নামধারী কতিপয় ছাত্রের পকেটে ঢুকেছে। উন্নয়ন কাজে সরকারের দেয়া প্রায় ৮০ কোটি টাকার বড় একটি অংশও নানা কায়দায় তারা নিজেদের পকেটে নেয়ার পরিকল্পনা করছে। শহীদ রফিক জব্বার হলের নির্মাণকাজ পাইয়ে দেয়ার জন্য ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান ভিসি’র আশীর্বাদে বাংলাদেশ ফাউন্ড্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের কাছ থেকে ৩২ লাখ টাকা আদায়ের চুক্তি করেন। পরে ভিসি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আঁতাত করে চুক্তিকৃত ৩২ লাখ টাকা নিজেই আত্মসাৎ করেন। এর প্রতিবাদ করায় মাহফুজকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়। ১০ কোটি টাকার বাজেটে নির্মাণাধীন ‘ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে’র কাজ পছন্দের অনিক ট্রেডার্সকে পাইয়ে দেয়ার জন্য ভিসিলীগ নামধারী ক্যাডার ছাত্রদের মাধ্যমে অভিনব কায়দায় ১০ লাখ টাকা দাবি করা হয়। এ টাকা দিতে রাজিও হয় অনিক ট্রেডার্স। তৃতীয় সর্বনিম্ন দরদাতা হওয়ায় অনিক ট্রেডার্সকে কাজ দেয়া যাচ্ছিল না। এ কারণে ওই টেন্ডার বাতিল করা হয়। আবার দরপত্র আহ্বান করা হলে অনিক ট্রেডার্স হয় দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা। প্রথম হয় আরএফএল। ভিসি’র হস্তক্ষেপে আরএফএলকে কাজ না দিয়ে কাজ দেয়া হয় অনিক ট্রেডার্সকে। মীর মশাররফ হোসেন হলের সামনের রাস্তা মেরামত, পুরাতন কলা ভবনের সামনের ভবন মেরামত, কর্মচারীদের ক্যান্টিন এবং মহিলা ক্লাবের কলতান বিদ্যা নিকেতন ভবন নির্মাণের প্রায় ৩২ লাখ টাকার কাজ বিনা টেন্ডারে পছন্দের ঠিকাদারকে দেয়া হয়।

সোর্স : Click This Link

আরও আপডেট আসছে খুব তাড়াতাড়ি । চোখ রাখুন ।

সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×