somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুপচর্চায় ফলের ব্যবহার

০৪ ঠা মে, ২০০৯ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে বিভিন্ন রকম সুস্বাদু ফল পাওয়া যায়। কম-বেশী সবাই ফল থেতে পছন্দ করেন। প্রাচীনকাল থেকেই ফল খাওয়ার পাশাপাশি রুপচর্চায় এর ব্যবহার হয়ে আসছে। দেশি বিভিন্ন ফলের পাশাপাশি রুপচর্চার দারুণ কার্যকরী দুটি বিদেশী ফল স্ট্রবেরী ও পিচ। এ ফল দুটির রয়েছে নান গুণ। স্ট্রবেরী ফল ব্রণ, ত্বকের তৈলাক্ততা কমাতে এবং ত্বককে কোমল, নরম ও তারুণ্যদীপ্ত রাখতে সাহায্য করে। যারা খুব ব্যস্ততার জন্য ত্বকের যত্ন নিতে পারেন না তারা অর্ধেক স্ট্রবেরী সারা মুখে ঘষে নিন। ৫/৬ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া চোখের কালি দুর করার জন্য স্ট্রবেরী খুবই উপকারী।

স্ট্রবেরী পাতলা করে কেটে স্লাইসগুলো চোখের নিচে লাগিয়ে ১০ মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকুন। একটু পরে স্লাইসগুলো উঠিয়ে ভালো করে ধুয়ে লাগান ময়েশ্চারাইজার। ২ কাপ স্লাইস করা স্ট্রবেরী, এক টেবিল চামচ টক দই নিয়ে ভালো করে মিশিয়ে মুখে ১০ মিনিট লাগান এরপর ভালো করে ধূয়ে ফেলুন। এতে ব্রণ কিছুটা হলেও দূর হবে। চুলের জন্যও ব্যবহার করতে পারেন স্ট্রবেরি। ঝলমলে, সিল্কি ও স্বাস্হ্যজ্জ্বোল চুলের জন্য ৮টি টাটকা স্ট্রবেরী, ১ টেবিল চামচ মেয়নিজ নিয়ে ভালোভাবে স্লাইস করে চুলে তেলের মতো করে ম্যাসাজ করুন। এরপর গরম পনিতে তোয়ালে ভিজিয়ে মাথায় পেঁচিয়ে রাখুন ক্যাপের মতো করে। ১৫ মিনিট পর খুলে ভালো করে শ্যাম্পু করুন। শুস্ক, অনুজ্জ্বল ত্বকের জন্য স্ট্রবেরী ফেসিয়াল করা যায়। ৭ চামচ পেস্ট স্ট্রবেরী, ১ চামচ লেবুর রস এবং ২ চামচ গুড়া দুধ একসাথে মিশিয়ে গলায়, ঘাড়ে এবং মুখে লাগিয়ে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর হালকা কুসুম গরম পনিতে লেবুর রস মিশিয়ে তা দিয়ে মুখ ধুয়ে নিন। কিছুক্ষণ পর ঠান্ডা পানিতে মুখটা পরিস্কার করুন। ত্বকের তারুণ্য ধরে রাখতে এবং সৌন্দর্যচর্চায় পিচ ফল পাশ্চাত্যে ব্যবহ্রত হয়ে আসছে। এতে আছে ভিটামিন এ এবং সি, যা নতুন কোষ তৈরি করে। এছাড়া পিচের চামড়া না ফেলে ঘুমাতে যাওয়ার আগে মুখে আলতো ভাবে ঘষে নিন। রস মেখেই ঘুমাতে যান, সকালে দেখবেন আপনার ত্বক কেমন সতেজ আর কোমল হয়ে উঠেছে। যাদের ত্বকে বয়সের ছাপ পড়েছে তারা অধিক পাকা পিচ ফল ও ২ টেবিল চামচ টক দই একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন। ময়েশ্চারাইজার হিসেবে ২ টেবিল চামচ আমন্ড অয়েল, আধা চা চামচ মধু, ২ চামচ পিচ ফলের রস একসঙ্গে ব্লেন্ড করে ত্বকে মাখুন। খসখসে ত্বকে পাকা একটি পিচ ফল, ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ যবের গুড়া একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরী করুন। ১০ মিনিট মুখে লাগিয়ে রেখে হালকা গরম পনিতে ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বক কোমল হয়ে উঠবে। ত্বকের পরিচর্যায় ভীষণ উপকারী এ ফল দুটি আমাদের দেশে কম পাওয়া যায়। কাজেই ফল সংগ্রহ করতে না পারলে বিকল্প হিসেবে এমন সাবান বা প্রসাধনী ব্যবাহার করুন যেখানে এ দুটি ফলেরই নির্যাস রয়েছে।
১৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঘুমিয়ে আছে কারা

লিখেছেন আরমান আরজু, ১১ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৫




এখানে ঘুমিয়ে আছে কে?
আমি তো দেখছি সবাই জেগে
চাঁদ সূর্য হতে শুরু করে এ্যমাজন বনের অদ্ভুত প্রজাপতিটিও
ভিনগ্রহের শত বছর আয়ুর বাসিন্দারা
প্রতিটি ধূলিকণা এমনকি অদৃশ্য পবনও
গভীর সায়রের মৎস্যকন্যা হতে শুরু করে বিস্তৃত... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

জলরেখার নীচে

লিখেছেন তাহমিদ রহমান, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫১

পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।

আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

×