আইসিসি'র ৪০ বছরের সেরা ওয়ানডে ম্যাচ হিসেবে কার্ডিফের বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ কে ভোট দিন
২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যারা ক্রিকেট নিয়ে হালকা হলেও খোঁজখবর রাখেন তারা যানেন যে আইসিসি ওয়ানডে ক্রিকেটের ৪০ বছর পূর্তীতে ৪০ বছরের সেরা ম্যাচ নির্বাচন করছে। তারা ১০ টি ম্যাচ এর একটি শর্ট লিস্ট দিয়েছে। সেখানে আমাদের গৌরব সেই ২০০৫ সালের কার্ডিফের অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটা জিতেছিলাম তার স্থান নবম।
কি হয়েছিলো সেই কার্ডিফের সোফিয়া গার্ডেনে ১৮ জুন ২০০৫? সহজ হিসাব হচ্ছে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ডেমিয়েন মার্টিনের ৭৭ রানের উপর ভর করে ২৪৯ রান তোলে ৫ উইকেটে। এতে তাপশ বৈশ্য নেন তিনটি উইকেট, নাজমুল হোসেন ১ টি আর মাশরাফি ১টি। তবে আশরাফুল খেপলে যে বড় দল গুলোর অবস্থা কাহিল হরে যায় তার প্রমাণ আমরা আগে পড়ে অনেকবার পেয়েছি। তার ১০১ বলে ১০০ ও হাবিবুল বাশারের ৪৭ রান ৪ বল বাকী থাকতেই বাংলাদেশকে জিতিয়ে দেয় এক অবিশ্মরনীয় জয়।
যাক এখন আমাদের ক্রিকেটাররা ব্যাটেবলে করে দেখিয়েছিলেন আর আমাদের দায়িত্ব হচ্ছে মাউস কিবোর্ডের সাহায্যে তাকে হাইলাইট করা যার ৭৫ শতাংশ করে দিয়েছে আইসিসি। প্রত্যেকেই ভোট দিন
এই লিঙ্কে গিয়ে। আর যারা ঐ দিনের স্কোরকার্ড দেখতে চান তারা যেতে পারেন
এই লিঙ্কে। শুভকামনা রইল বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন