somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়েব ডেভেলপারদের বলছি...

১১ ই আগস্ট, ২০১১ রাত ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচ্ছা, আপনারা কি কখনো এমন কোন সমস্যায় পরেছেন যে, আপনি একটা পিএইচপি মাইসিকুএল সাইট লোকালহোস্টে তৈরী করে দিলেন, আর তা ওয়েব সার্ভারে আপলোড করার পর তা আর কাজ করছে না। চরম সমস্যায় আছি। মেইনলি কাজ করতাম সি শার্পে। কিন্তু পিএইচপি এর সহজবোদ্ধতা এবং ক্রশ প্লাটফর্ম সাপোর্টের জন্য এদিকে ঝুকলাম। কারন হচ্ছে আজকাল কাস্টোমাররা চায় একই জিনিশ যেন নানান জায়গা থেকে দেখা যায়। মূল কারন ল্যাপটপ। তো সি শার্পে খুবই ভালো কাজ করা যায় এবং কোড সিকিউরিটি চরম কিন্তু এই যায়গায় ধরা খেলাম। এক নাম্বার সমস্যা হল শুধুমাত্র উইন্ডোজ প্লাটফর্ম। এটা অবশ্য সমস্যা নয়। কারন কাস্টোমারদের মধ্যে এমন কেউ নেই যে লিনাক্স ব্যবহার করবে। কিন্তু নেটওয়ার্ক নিয়ে কাজ করা সি শার্পে যে ঝামেলা তা যারা করেছেন তারাই বুঝবেন। সেক্ষেত্রে এএসপি ব্যবহার করা যায়। ডট নেটের কল্যানে এএসপি আর সি শার্প প্রায় সেইম ল্যাঙ্গুয়েজ। একই সমস্যা। অত টাকায় এএসপি এর সার্ভার কে কিনবে।
এসব দিক দেখে ঝুকলাম পিএইচপি তে।
প্রথম প্রথম wamp সার্ভার ব্যবহার করতাম লাইটনেস এর জন্য। কয়েকদিন আগ পর্যন্তও ব্যবহার করতাম। এই কিছুদিন আগে প্রথম সমস্যায় পড়ি। আমার লোকাল হোস্টে ডেভেলপ করা সাইট ওয়েব সার্ভারে সেসন নিয়ে ঝামেলায় পড়েছে।
আমি মূলত ওয়েব ডেভেলপমেন্ট করি। মানে প্রোগ্রামিং করি। তো একটা সাইট বানাতে হলে তাতে লগইন লগ আউট দিতে হবেই। দিচ্ছিলামও। কিন্তু দেখা যাচ্ছিলো যে আমার সার্ভার সেসন সেভ করে রাখতে পারছে না। অন্য পেজে গেলেই সেসন নষ্ট হয়ে যাচ্ছে।
প্রথমে বুঝতে পারলাম না কি সমস্যা। আমার লোকালহোস্টে খুব ভালো চলছে। সার্ভারে চলে না। দেখি সার্ভারের সফটওয়্যার হল XAMPP। তাই ওটা নামিয়ে ইন্সটল করলাম। দেখি আসলেই এতে সেসন কাজ করছে না। প্রথম থেকে শুরু করলাম। প্রতিটা লাইন লিখেছি আর চেক করেছি। ফল পেলাম। লোকাল xampp এ চলে। সার্ভারে আপলোড করলাম।
সেইম সমস্যা। আমার কাছে রীতিমত ভৌতিক মনে হল। সার্ভারের সব কিছু চেক করলাম। ভার্শান টার্শান সব। কোন সমস্যা নেই।
এর মাঝে উইন্ডোজ মার খাওয়ায় আবার সেভেন দিলাম। কাজ করতে গিয়ে দেখি আমার লোকাল হোস্টে ওটা আর কাজ করছে না। আবার প্রথম থেকে করলাম। হল। বুঝলাম সার্ভারেও তাই করতে হবে।
সার্ভারে লাইভ সফটওয়্যার ডেভেলপমেন্ট করা আর ১২ ইঞ্চি স্কেলে হিমালয় মাপা সমান কথা। তাও আবার লাইন বাই লাইন লিখে সার্ভারে আপলোড করে রেজাল্ট দেখা।
যাক, গতকাল সারা রাত কাজ করে ওটাও করেছি। সকালে মুখে হাসি। কাজ হয়েছে। একটু আগে চেক করতে গিয়ে হাসি মুছে গেল। সেই সমস্যা। আমি লগইন করছি আর সে লগইন করাচ্ছে না।

আমি প্রচন্ড রকমের বিরক্ত। আমার কম্পিউটার থেকে শুরু করে সার্ভার, xampp, মায় পিএইচপি পর্যন্ত সবার উপর। সবচেয়ে বেশি যে আমাকে ঐ কাজটা দিয়েছে মানে কাস্টোমার।
ভাবছি পিএইচপি ছেড়ে দিবো। ব্যাক টু সি শার্প এন্ড এএসপি ডট নেট।

তবে কেউ যদি এই আজব সমস্যার সমাধান জেনে থাকেন তবে কমপক্ষে আগামী এক বছর পর্যন্ত তার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর সমাধান দিলে দেড় বছর।
ধন্যবাদ।
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×