somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের ভালো নিয়ে মাথাব্যাথা কি সবযুগে বিরোধী-দলেরই থাকবে???

২১ শে নভেম্বর, ২০১১ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজিব এক দেশে বাস করি আমরা। মেজাজ চরম খারাপ হয় যখন দেখি দেশের শীর্ষস্থানীয় দলদুটি একই হাড়ির ভাত। একটা টিপলেই বুঝা যায় আর সবাই কেমন।

টিপাইমুখে বাঁধ নির্মান করছে ভারত। ভালো কথা। ভারতের অধিকার আছে তার সীমানায় যেকোন স্থানে যেকোন স্থাপনা নির্মানের। আর চামে যদি ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায় তবে তো সোনায় সোহাগা।

বাংলাদেশ ভাটির দেশ [টিপাইমুখের হিসাবে]। আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের অধিকার আছে যাতে তারা পানির প্রাপ্যতার উপর নজর-দারি করতে পারে।

স্বাভাবিক হিসাব বলে ভারত চাইবে বাঁধ করতে আর বাংলাদেশ চাইবে বাঁধ তৈরীর কাজে বাধা দিতে।

ভারত স্বাভাবিক কাজ করছে। তারা বাঁধ নির্মানের জন্য উঠেপড়ে লেগেছে। যেন ঐ ১৫০০ মে.ও. বিদ্যুৎ না হলে ভারত অন্ধকার হয়ে যাচ্ছে। আর এটাই স্বাভাবিক।

কিন্তু আজিব চিত্র বাংলাদেশে। এখানে মানুষ এখন দ্বিধাবিভক্ত হয়ে গেছে। এক দল বলছে বাঁধ হলে বাংলাদেশে উটের রাখাল হওয়ার চাকরি নিতে লাইন পড়ে যাবে। আর এক দল বলছে অন্যে কি করল তা নিয়ে মাথা না ঘামানোই ভালো। নইলে তিব্বত কদুর তেলের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যেতে পারে।
নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে মনে হবে প্রথম দলই দেশের জন্য জানপ্রাণ দিয়ে খাটছে। আর প্রথম দল ভারত-চামচামির ব্রডম্যানিয় টেস্ট ক্রিকেটে রানের গড়ের মতই অস্পর্শনীয় রেকর্ড স্থাপন করতে চাচ্ছে।

ওকে সবই ঠিক। কিন্তু সমস্যা হল যে অবস্থান নির্দিষ্ট না। কিন্তু যে পায় সুযোগ, সেই খুলে ফেসবুক এর মত যে যায় বিরোধী দলে সেই হয় দেশ-প্রেমিক। সরকার দলে গেলেই সেই দল হয়ে যায় দেশ-বিরোধী।

ভারত সরকার যেখানে টিপাইমুখ বাঁধ নির্মানের জন্য চুক্তি করে ফেলেছে সেখানে আমাদের সরকার বলছে যে আসলে সেখানে বহুমুখী জলাধার হচ্ছে। কোন বাঁধ হচ্ছেনা। পানিসম্পদের রক্ষণাবেক্ষণকারী বলছে যে ওটা আসলে ওদের আভ্যন্তরীণ বিষয়। ওতে নাক গলানো ঠিক হবেনা। কিন্তু বাঁধ নির্মানকারী প্রতিষ্ঠান
NHPC বলছে ভিন্ন কথা। ওরা বলছে যে আসলে ওখানে 162.80 m high Rockfill Dam with central impervious Core হচ্ছে।
কেউ কি জানেন ড্যাম শব্দের অর্থ কী?

বাংলাদেশের পরের রাষ্ট্রে ঘুরে বেড়ানো বিষয়ক মন্ত্রীর অবশ্য সুনাম আছে আগ বাড়িয়ে অন্য দেশের হয়ে কোন কথার ব্যাখ্যা দেয়ার। আমরা আশা করছি দুই-পাঁচ বছরের মধ্যে উনি সাহেবা আমাদের লিপজেলের বিক্রি বাড়িয়ে দেয়ার মত ব্যাখ্যা দিবেন[শীতে ফেটেছে ঠোঁট? হাসিতে নেই চোট? লাগাও পচাঁ শুকটির গন্ধওয়ালা বাখখান কোম্পানির লিপজেল। একা একা প্রাণভরে হাসো। কেউ কাছে ঘেষবে না।]।

যাক, যেজন্য এসব ফালতু [শাব্দিক এবং ভাবগত উভয়ার্থেই] প্যাচাল তার কারন হচ্ছে, আমি আজ শাবিপ্রবিতে গিয়েছিলাম একটু [জীবনে প্রথমবার]। তো বেলা একটা দেড়টার মধ্যে আশ্চর্য হয়ে লক্ষ করলাম জাতীয় ছাত্র দল এই ব্যানারে ১০-১২ জন ছাত্র টিপাইমুখ মানিনা বলে স্লোগান দিচ্ছে। যেন এই ১০-১২ জন টিপাইমুখ প্রতিরোধ করার সিদ্ধান্ত নিয়েই জন্মেছে। আর সবাই সারা গা থেকে সাবান ডলে দায়-দায়িত্ব তুলে ফেলেছে।

ভালো।


গায়ে ময়লা না থাকা অবশ্যই ভালোত্বের লক্ষন।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×