নাম পরিবর্তনে জনগণের কি লাভ ?
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেশ কিছুদিন ধরে বাংলাদেশের প্রধান বিমান বন্দরের নাম পরিবর্তনের জন্য বর্তমান সরকার উঠেপড়ে লেগেছে। বিমান কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যায় যে, এই নাম পরিবর্তনের জন্য সরকারের প্রায় ১২ হাজার কোটি টাকা খরচ হবে। এখানে আমার প্রশ্ন যে, কার জন্য সরকার এ ১২ হাজার কোটি টাকা খরচ করবে? এখানে সরকারের লাভ কি? সরকার তো জনগণের জন্য সকল কাজ করবে। যদি ১২ হাজার কোটি টাকা খরচ হয় তবে এখানে জনগণ কি লাভ করবে? আর সরকার কার টাকা খরচ করবে? সরকারকে যদি খরচ করতে হয় তবে জনগণের টাকা খরচ করতে হবে কিন্তু জনগণ এখানে কোন লাভ পাবে না।
আবার বর্তমান সরকার যে নাম পরিবর্তনের রাজনীতির খেলায় নেমেছে তাতে মনে হয় বাংলাদেশে নাম পরিবর্তনের রাজনীতি শুরু হয়েছে। বি.এন.পি যদি আবার ক্ষমতায় আসে তাহলে নিশ্চয় আবার বিমান বন্দর থেকে শুরু করে যে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হয়েছে তা আবার পুনরায় ফিরিয়ে আনবে না, তা কি করে বলা যায়। আর যদি এমন খেলা শুরু হয় তাহলে বাংলাদেশের জনগণের কি অবস্থা হবে। জনগণের টাকা যদি এমন ভাবে নাম পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে দেশের কি হবে? আমার অনুরোধ বর্তমান সরকারকে আপনারা নাম পরিবর্তনের খেলা না খেলে জনগণের জন্য ভাবেন কি উপায়ে দেশকে উন্নতি করা যায়। নাম পরিবর্তনের টাকা গুলো আপনারা জনগণের কল্যাণের জন্য ব্যবহার করেন তাহলে দেশ ও জাতি উপকৃত হবে।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন