চশমা মানে চোখের সামনে স্বচ্ছ একটা দেয়াল
হতে পারে কারোর কাছে মনের ছোট্ট খেয়াল।
তবু ঝাপসা চোখে চশমাই পৃথিবী
আর মনের কোনে আমার কতো কি...।
চশমার কাচে পড়লে ধুলো মুছে ফেলা যায়
মনের জমাট ময়লা ধুলো মোছা যায় কি সহজে
আর পুরু কাচের সামনে ঘটে কত কিছু রোজ
সবটাই রোজ যায় কি লেখা মনের কাগজে।
তবু ঝাপসা চোখে চশমাই পৃথিবী
আর মনের কোনে আমার কতো কি...।
হয়তো কারো চশমায় থাকে প্রেমিকার প্রিয় মুখ
রেটিনার কাল লজ্জা ঘোচায় কিছু সুখের সারথি
তবু এরকম কোন চশমায় ঢাকে নিজেকে সরকার
আর গনত্রন্ত্রের নামে নতুন চশমা বানায় বিরোধী...।
তবু ঝাপসা চোখে চশমাই পৃথিবী
আর মনের কোনে আমার কতো কি...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




