ইছে আমার হতেই পারে খেতে পান্তা ভাতে ঘি
বলবে কেন লোকে আমায় বলবে কেন ছি?
ইছে আমার বলব কথা তেমন করে যেমন বুঝেছি
কেন তোমার কাছে করতে হবে হুজুর হুজুর জি।
ইছে আমার সুতই বেধে আকাশ ওড়াবার
তোমার কেন ইছে হল নাটাই পোড়াবার
তোমার কেন ইছে হল আমায় পোড়াবার ।
ইছে আমার ইছে মতো কাটবো সাতার জলে
তোমার কেন ইছে হল বাঁধতে আচলে?
ইছে আমার ঘাসের বুকে বাড়ুক জলের কোলাহল
তোমার কেন ইছে হল ঢালতে রোষানল
তোমার কেন ইছে হল ভাংতে মনবল।
ইছে আমার ইছে মত লিখব কাব্য চাঁদে
তোমার কেন ইছে হল বাঁধতে নিয়ম ফাঁদে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




