চোখে চোখ রেখে চোখের তারায় বুনি রবি শষে্যর বীজ, সমূহ সম্ভাবনায়।
স্বর্ণলতা তোমার লকলকে শরীরের ভাঁজে কাঁদাজল মেশানো প্রেম
বারবার ঘষাখায় ফাস্টফুডের লিপিসটীক লেগে যাওয়া দেয়ালে দেয়ালে
আলোড়নে বুদবুদ উঠা কাচের জানলায়।
কাব্য, কাব্যিকতা ঘেরা আবেগ-অনুভুতি পরাজিত
পরাশক্তিতে ভরা তোমার লোশন মাখানো বুক সৌন্দর্যের কাছে।
মুনশিয়ানা মধ্যবিত্ত প্রেম বড় বেশী বেমানান রাজপথে, মডার্ন মোশনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




