৬৯ সংখ্যাটা বেশ প্রচলিত, খানিকটা জনপ্রিয়ও। এই ৬৯ দিয়ে আমরা অনেকেই অনেক কিছু বুঝাইয়াও থাকি। ইংরেজিতে ৬৯ টা দিয়া আমরা উল্টা পাল্টা বুঝাই। আবার সংখ্যাটাকেই উলটাইয়া অন্য কিছু বুঝানো যায়।
এবারের এই সংখ্যাটা কিন্তু একটু অন্য ভাবে এসেছে।
এবার সংখ্যাটা বেশ শান্ত।
খুব নিঃস্পৃহ।
যথেষ্ট শিতল।
কারন সংখ্যাটা মৃত্যুর। পানিতে ডুবে ৬৯ জনের মৃত্যু। তার মধ্যে বেশীর ভাগ নারী আর শিশু।
আবার বলি এই ৬৯ জনের মধ্যে বেশীর ভাগ নারী আর শিশু।
তুমি বলতে পার এ আবার এমন কি? এ রকম তো হচ্ছেই। ভবন ধসে, লঞ্চ ডুবে, আগুণ লেগে, পেট্রোল বোমায় চলন্ত বাসে জলন্ত লাশ এখন নিয়মিত।
তাহলে তুমি হয়তো খেয়াল করনি "এই ৬৯ জনের মধ্যে বেশীর ভাগ নারী আর শিশু"।
চল তোমাকে একটা দৃশ্য দেখাই, প্রচণ্ড ভির ঠেলে হাঁসফাঁস করে নদীটার পারে গেলে, যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে। অনেক কিছু দেখতে দেখতে এক জায়গায় চোখ আটকে গেল। তেমন কিছু না খুব কমন একটা দৃশ্য। একটা ছোট্ট মেয়ে শুয়ে আছে পাশে গালে হাত দিয়ে খুব শান্তভাবে বসে আছে বাবা আর একটু পরপর মেয়েটার গাল ছুয়ে দেখছে।
তুমি আরও কাছে গেলে ভাল করে দেখার জন্য। গিয়ে দেখলে যে মেয়েটাকে তুমি ঘুমন্ত মনে করেছ সে আসলে মৃত। লঞ্চ ডুবিতে মারা গেছে।
এখন তোমার কি মনে হচ্ছে? এখন কি মনে হচ্ছে না ৬৯ সংখ্যাটা মনে হলেই এই দৃশ্যটা তোমার চোখে ভেসে উঠবে?
তোমারও তো ওই বয়সি ফুটফুটে একটা মেয়ে আছে।
তোমার কি এখন ইচ্ছে করছে না ওকে জাপটে ধরে বসে থাকতে যাতে ওর কোন ক্ষতি না হয়?
আমি জানি এখন তুমি বলবে, তাহলে এই মৃত্যু ফেরানোর জন্য কেউ কিছু করছে না ক্যান? সরকার আর বিরোধীরা কেবলি ক্যান উত্তরপাড়া দক্ষিণপাড়া আলোচনায় এত ব্যস্ত?
শোন বোকা মেয়ে, তুমি তো মা তাই তোমার এমন মনে হয় কিন্তু উনারা সন্তান জন্মদিয়েও মা হতে পারেনি। সন্তান জন্মদিলেই মা হওয়া যায়, বল?
তুমি যেমন সবকিছু দিয়ে তোমার সন্তান রক্ষা করতে চাও তারাও তাই করে কিন্তু সেটা ক্ষমতার জন্য।
শুধুই ক্ষমতা। আর কিচ্ছু না।
এসব তোমার মাথায় ঢুকছে না?
থাক। না ঢোকাই ভাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




